সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ৩০

সোমালিয়ায় গাড়িবোমা হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি ও হতাহতদের ছবি, যেখানে অনেক মানুষ ঘটনাস্থলে জড়ো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলের প্রবেশপথের কাছে গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোগাদিসুর সাফারি হোটেলের সামনে বিস্ফোরক ভর্তি একটি ট্রাক পার্ক করার সময় দূরনিয়ন্ত্রিত যন্ত্রের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। এতে পুরো এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়।
এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে আল কায়েদা সমর্থিত জঙ্গি সংগঠন আল-শাবাব প্রায়ই সেখানে হামলা চালায় বলে তাদেরকেই সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে একই দিনে মদিনা জেলায় একটি বোমা হামলায় আরও দু’জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





