সোমবার সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিগণের ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার একথা বলা হয়। এই সভার কথা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আগামী ১৬ অক্টোবর রোজ সোমবার বেলা ৪ ঘটিকায় বাংলাদেশ সুপ্রিমকোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিগণের অংশগ্রহণে অত্র কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।’








