বিনোদন

সোমবার দুপুরে চ্যানেল আইয়ে ‘কারিগর’

Bengali fisherman smoking water pipe near a riverbank. Channel i News - চ্যানেল আই নিউজ

A Bengali fisherman in traditional attire smoking a water pipe beside a river, with lush green fields and a distant building in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের সময় মোতালেব কারিগর নামের এক ব্যক্তির বুদ্ধিমত্তার কারণে পাক হানাদার বাহিনীর নির্যাতন থেকে বেঁচে যায় তার এলাকার হিন্দুরা৷ কিন্তু এর বিনিময়ে স্থানীয় মৌলবাদীরা ফতোয়া দিয়ে মোতালেব কারিগরকে একঘরে করে দেয়৷ আর যে হিন্দুদের জন্য তিনি নিজের প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন তারাই তার বিপক্ষে কাজ শুরু করে৷

এমন গল্পেই নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের মুক্তিযুদ্ধের ছবি ‘কারিগর’। ২০১২ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি দর্শক আবারও দেখতে পারবেন সোমবার দুপুর ৩টা ৫ মিনিটে, চ্যানেল আইয়ে পর্দায়।

ছবির কাহিনি লিখেছেন আনোয়ার শাহাদাত। চিত্রনাট্য, সংলাপ, চিত্রগ্রহণ, সম্পাদনা ও পরিচালনায়ও ছিলেন তিনি।

ছবিতে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, জয়ন্ত চট্টোপাধ্যায়, সুষমা সরকার, রাণী সরকার, হিমা মৃধা, গোলাম মোস্তফা, মাসুদ আলম বাবু, শামীম খান প্রমুখ।

বিষয়:গোলাম মোস্তফা জয়ন্ত চট্টোপাধ্যায় রোকেয়া প্রাচী শামীম খান সুষমা সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…