চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়পর্দায় আসছে মেহজাবীনের দ্বিতীয় সিনেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
‘সাবা’ চলচ্চিত্রের দৃশ্যে মেহজাবীন ও রোকেয়া প্রাচী

‘সাবা’ চলচ্চিত্রের দৃশ্যে মেহজাবীন ও রোকেয়া প্রাচী

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা ‘সাবা’। সিনেমাটি গত এক বছরে ডজনখানেক বিশ্বনন্দিত চলচ্চিত্র উৎসবগুলোতে প্রদর্শীত ও প্রশংসিত হয়েছে।

গেল বছর সেপ্টেম্বরে ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)-এ হয় ‘সাবা’র বিশ্ব প্রিমিয়ার। এরপর রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ আরও অনেক উৎসব ঘুরে সিনেমাটি।

মেহজাবীন এবার ঘোষণা দিলেন, খুব শিগগির দর্শকের সামনে নিজের দ্বিতীয় সিনেমা নিয়ে আসতে চলেছেন। ‘সাবা’র একটি স্থিরচিত্র শেয়ার করে নিজের ফেসবুকে মেহজাবীন লিখেছেন,“সারা বিশ্বের দর্শকের ভালোবাসা নিয়ে ‘সাবা’ এখন প্রস্তুত নিজের মানুষদের সঙ্গে দেখা করার জন্য।”

একই পোস্টের মন্তব্য ঘরে জানতে চেয়ে মেহজাবীন লিখেছেন, “‘সাবা’ কোন দিন মুক্তি দেয়া উচিত, ২৬ সেপ্টেম্বর নাকি ৩ অক্টোবর?”

মেহজাবীনের সেই পোস্টটি শেয়ার করেছেন ‘সাবা’ নির্মাতা মাকসুদ হোসেন থেকে শুরু করে ছবির চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশসহ ছবির অন্যান্য কলাকুশলীরাও।

‘সাবা’-তে সম্পূর্ণ বিপরীত দুটি দৃষ্টিভঙ্গিতে মা-মেয়ের সম্পর্ক দেখিয়েছেন নির্মাতা। বাবা নিখোঁজ হওয়ায় সাবা তার অসুস্থ মা শিরিনের একমাত্র অবলম্বন, যিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন। নানা হতাশার বহিঃপ্রকাশ হিসেবে প্রায়ই শিরিন তার মেয়ের প্রতি তিক্ততা এবং রাগ দেখান। তাই তারা একসঙ্গে থেকেও নিজস্ব আলাদা জগতে বাস করেন।

Reneta

অসাধারণ অভিনয়, ডায়নামিক সিনেমাটোগ্রাফি এবং প্রাণবন্ত কালার প্যালেটে ফুটিয়ে তোলা হয়েছে অঙ্কুর, সাবা এবং শিরিনের অন্ধকার দৃষ্টিভঙ্গির চিত্র। ‘সাবা’ নিয়ে এভাবেই লিখেছিলো টরন্টোর ওয়েব সাইটে!

তিনটি গুরুত্বপূর্ণ  চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী এবং মোস্তফা মনোয়ার।

এরআগে দেশের প্রেক্ষাগৃহে চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পায় মেহজাবীন অভিনীত ছবি ‘প্রিয় মালতি’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মেহজাবীন চৌধুরীমোস্তফা মনোয়াররোকেয়া প্রাচীলিড বিনোদনসাবাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা সবসময় চ্যাম্পিয়ন হতে চায়: আলভারেজ

মে ২৬, ২০২৬

রাতে তিন অঞ্চলে ৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

মে ২৬, ২০২৬

সিরাজগঞ্জে বাসচাপায় তিন অটোরিকশা যাত্রী নিহত

মে ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক শওকত মাহমুদ জামিনে মুক্ত

মে ২৬, ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারী

নিরাপত্তাজনিত কারণে নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলে অফিস বন্ধ

মে ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT