চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমবার জাকার্তা যাচ্ছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৬ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়ান ওসান রিম এ্যাসোসিয়েশন (আইওআরএ)’র ২০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তিন দিনের সরকারি সফরে জাকার্তার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ভারত মহাসাগরের তীরবর্তী ২১টি দেশ নিয়ে আন্তর্জাতিক সংস্থা আইওআরএ গঠিত হয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং শ্রীলংকার প্রেসিডেন্ট মৈত্রীপালা শ্রীসেনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০৮৬) সোমবার সকালে জাকার্তার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টায় জাকার্তার হালিম পারদনা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

ইন্দোনেশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মেজর জেনারেল আজমল কবির এবং ইন্দোনেশিয়ায় সরকারের প্রতিনিধিরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর পর প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহ রাজধানী জাকার্তার বিশেষ অঞ্চল সেন্ট্রাল জাকার্তা সিটির হোটেল সাংগ্রিলায় নিয়ে যাওয়া হবে। ইন্দোনেশিয়া সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলে অবস্থান করবেন।

Reneta

প্রধানমন্ত্রী তাঁর সফরের প্রথম দিনে জাকার্তা কনভেনশন সেন্টারের (জেসিসি) প্লিনারি হলে লিডার্স ওয়েলকামিং ডিনারে অংশ নেবেন।

মঙ্গলবার শেখ হাসিনা জাকার্তা কনভেনশন সেন্টারে সকালে এ্যাসেম্বলি হল-৩-এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

পরে তিনি সম্মেলনের ‘অ্যাডপসন অব দ্য এজেন্ডা অ্যান্ড প্রোগ্রাম অব ওয়ার্ক’ বিষয়ক ওপেনিং অধিবেশনে যোগ দেবেন।

উদ্বোধনী অধিবেশনের পরে দুটি অধিবেশন অনুষ্ঠিত হবে। একটি সম্মেলনের প্রতিবেদনগুলোর সারসংক্ষেপ অধিবেশন এবং অপরটি ‘এডপশন এন্ড সাইনিং অব আউটকাম ডকুমেন্ট অব সামিট’। বাংলাদেশের প্রধানমন্ত্রী দু’টি অধিবেশনেই যোগ দেবেন।

শেখ হাসিনা ‘স্ট্রেংদেনিং মেরিটাইম কো-অপারেশন ফর এ পিসফুল, স্টেবল এন্ড প্রোপারাস ইন্ডিয়ান ওশান রিম’ শীর্ষক এক সাধারণ ডিবেট অধিবেশনে যোগ দেবেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী অনুষ্ঠানের প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে এক মধ্যহ্নভোজে অংশ নেবেন এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং শ্রীলংকার প্রেসিডেন্ট মৈত্রীপালা শ্রীসেনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি সম্মেলনের সমাপনী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

তিনদিনের সফর শেষে বুধবার শেখ হাসিনা জাকার্তার হালিম পারদনা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি একই দিন বাংলাদেশ সময় বিকেলে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবে।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। এফবিসিসিআই সভাপতি আবদুল মতলুব আহমেদের নেতৃত্বে ৬০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও এই সফরে যাচ্ছেন।

ইন্দোনেশিয়া আইওআরএ সভাপতি দেশ হিসেবে রাজধানী জাকার্তায় প্রথমবারের মতো ৫ থেকে ৭ মার্চ তিন দিনব্যাপী ‘স্ট্রেনথিং মেরিটাইম কো-অপারেশন ফর এ পিসফুল, স্ট্যাবল এন্ড প্রোসপারাস ইন্ডিয়ান ওশান’ শীর্ষক সদস্য দেশগুলোর শীর্ষ নেতৃবৃন্দদের নিয়ে এই লিডার সামিটের আয়োজন করবে।

সম্মেলন আইওআরএ’র ২১টি সদস্য রাষ্ট্রের নেতারা এবং ৭ ডায়লগ পার্টনার ছাড়াও অন্যান্য বিশেষ আমন্ত্রিত অতিথিদের মাঝে পারস্পরিক সহযোগিতা ও ঘনিষ্ঠতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এটি ভারত মহাসাগরীয় অঞ্চলে সদস্য দেশগুলোকে নিয়ে বহুমাত্রিক কার্যে অন্তর্ভুক্তির মাধ্যমে একটি টেকসই কাঠামো স্থাপন এবং এই অঞ্চল যে চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে তা মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা স্থাপনে একটি ‘গেইম-চেঞ্জার’ হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

এই সম্মেলনে আইওআরএ’র কৌশলগত প্রতিবেদন ‘আইওআরএ কনকোর্ড’ এবং ‘আইওআরএ এ্যাকশন প্লান’ ছাড়াও ‘আইওআরএ ডিকলারেশন অন কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম লিডারিং টু টেরোরিজম’ শীর্ষক প্রতিবেদন প্রণয়নের প্রস্তাব করা হবে। এসব কৌশলগত প্রতিবেদনে আইওআরএ’র ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা প্রতিফলিত হবে।

সংগঠনটি প্রথম ১৯৯৫ সালের মার্চ মাসে ভারতীয় মহাসাগরাঞ্চল মরিশাসে গঠিত হয় এবং ভারত মহাসাগরাঞ্চলে একটি বহুপক্ষীয় আঞ্চলিক সহযোগিতা চুক্তির মাধ্যমে ১৯৯৭ সালের ৬ থেকে ৭ মার্চ এটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

সংগঠনটির সদস্য রাষ্ট্রগুলো হলো- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কমোরোস, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাসকার, মালয়েশিয়া, মরিশাস, মোজাম্বিক, ওমান, সিসিলি, সিঙ্গাপুর, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রিলংকা, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

মরিশাসের ইবেনিন-এ সংগঠনটির সমন্বয় সচিবালয় অবস্থিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

­জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT