বিনোদন

সোমবার চ্যানেল আইয়ের পর্দায় ‘রীনা ব্রাউন’

সোমবার চ্যানেল আইয়ের পর্দায় ‘রীনা ব্রাউন’

‘রীনা ব্রাউন’ ছবির দৃশ্যে বরুণ চন্দ ও প্রমা পার্বণী

চলছে স্বাধীনতার মাস মার্চ। এ উপলক্ষ্যে নানা অনুষ্ঠান প্রচার করছে চ্যানেল আই। গ্রামীণফোনের সৌজন্যে ২৩ মার্চ (সোমবার) বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘রীনা ব্রাউন’।

মুক্তিযুদ্ধ, প্রেম আর বিচ্ছেদের ছবি ‘রীনা ব্রাউন’। ছবিটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘সপ্তপদী’র মূল চরিত্র রীনা ব্রাউনের নামে হলেও পরিচালক শামীম আখতার জানিয়েছেন, উপন্যাসের সঙ্গে তার এই ছবির কোনো মিল নেই। এটি অন্য এক রীনা ব্রাউনের গল্প।

সরকারি অনুদানে নির্মিত ‘রীনা ব্রাউন’ ছবির সহ–প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম। ‘রীনা ব্রাউন’ চরিত্রে অভিনয় করেছেন প্রমা পাবনী। আরও অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের বরুণ চন্দ, সাবেরি আলম, আতাউর রহমান, শম্পা রেজা, মানস চৌধুরী, তানভীর হোসেন প্রবাল, মাহফুজ রিজভী প্রমুখ।

শামীম আখতার এর আগে তৈরি করেছেন দুটি চলচ্চিত্র ‘ইতিহাস কন্যা’ ও ‘শিলালিপি’।

বিষয়:চ্যানেল আই রীনা ব্রাউন শামীম আখতার স্বাধীনতা দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…