চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনালি প্রজন্মের রুদ্র স্মরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ পূর্বাহ্ণ ২১, জুন ২০১৫
অন্যান্য, শিল্প সাহিত্য
A A

‘রুদ্র, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, কী নির্বিকার ২৪ টা বছর পার করে দিলে!’ কবিবন্ধু রুদ্রর চলে যাওয়ার এদিন সব বন্ধুর পক্ষে রুদ্রকে স্মরণ করেছেন কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের।

ফেসবুকে তিনি লিখেছেন: মাঝেমাঝে পাল্লা দিয়ে কবিতা লিখতে তুমি আর কামাল (কামাল চৌধুরী, সরকারের সচিব)। কামাল এখন কেমন লেখে তোমার জানার দরকার নেই।

‘রীয়াজ (গণযোগাযোগের অধ্যাপক আলী রিয়াজ) বিদেশে থিতু হলো বলে, যতই নাম করুক, ওকে একহাত নেওয়ার কথা ভাবলেই না। সলিমুল্লাহ (ড. সলিমুল্লাহ খান) কোন পথে গেল, তা জানার যেন কোনো দরকার নেই তোমার,’ লিখেছেন সাবের।

সোনালি প্রজন্মের ওই বন্ধুদের কথা একের পর এক বলতে গিয়ে সাবের লিখেছেন, ‘জাফর (কবি, সাংবাদিক জাফর ওয়াজেদ) পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক প্রায় চুকিয়ে ফেলেছে, তাতে তোমার কী! আলমগীর রেজা চৌধুরী (সাহিত্যিক) তোমার কথা বলতে বলতে চোখ মোছে, মুছুক। রেজা সেলিম (গ্রামীণ জনপদে আইসিটি বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা) প্রত্যন্ত অঞ্চলে হাসপাতাল বানায়, বানাক।

যে বন্ধুরা শিল্প-সাহিত্য অঙ্গনে নেই, কিন্তু নিজ জায়গায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তাদের কথাও বলেছেন মঈনুল আহসান সাবের। লিখেছেন: বদরুল হুদা বাড়ি ভেঙ্গে রিয়াল এস্টেট ব্যবসায়ী হয়ে গেছে, তবে তোমার দোতলার ঘরটা নিশ্চয় তার স্মৃতিতে প্রবল, তোমার মাথাব্যথা নেই।

রুদ্রর অন্য বিখ্যাত বন্ধুদের কথাও এসেছে মঈনুল আহসান সাবেরের পোস্টে। তিনি লিখেছেন: সুব্রত (সুব্রত শংকর ধর, গণযোগাযোগের অধ্যাপক থেকে বিশ্বব্যাংকের বড় কর্মকর্তা) আজ এই দেশ তো কাল ওই, বড় বড় প্রজেক্টের দায়িত্ব পালন করে, তোমার কী?

Reneta

‘মইনুস সুলতান তার হরেক নেশার তীব্র অলস জগৎ ছেড়ে আবার লেখালেখিতে মাতোয়ারা, তুমি শুনতেও চাও না। বড় ব্যাংকার ফারুক (ফারুক মঈনউদ্দিন) গল্প কবিতা লেখা প্রায় ছেড়ে ক্লিনটন বি সিলির জীবনানন্দ অনুবাদ করে কত বড় পুরস্কার পেয়ে গেল., যাক!’ বলতে বলতে এগিয়ে গেছেন সাবের।

তাকে নিয়ে রুদ্রর কথা মনে করে তিনি লিখেছেন: আড্ডায় কখনো কখনো বলতে, সাবের, তোমার চোখ দেখে মনে হয় মানুষ খুন করতে পারবে। দুএকটা পারলাম কি না, জানার প্রয়োজন বোধ করো না।

‘কে তোমার কবিতা পড়ল কে গাইল গান, কোন মেয়ে তোমাকে দেখেনি বলে বিষণ্ন হলো, তোমার প্রেমিকারা কার সংসারে গেল, তোমার কিছুই এসে যায় না। প্রিয় রুদ্র, কলেজ ভার্সিটি কিংবা তার পরের জীবনে তুমি কখনো এমন নির্বিকার ছিলে না,’ লেখার সময় নিশ্চয়ই কয়েক ফোঁটা জল পড়েছে সাবেরের চোখ থেকে।

যেমন আজ রুদ্রর মৃত্যুবার্ষিকীতে আরো একবার ক্রন্দনসিক্ত তার সোনালি প্রজন্মের সব বন্ধু। তারা সবাই আছেন, বিখ্যাত হয়েই আছেন। তাদের অনেকের চেয়েই অনেক বিখ্যাত হয়ে আছেন রুদ্র। তবু জাগতিক এই জীবনে নেই রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মঈনুল আহসান সাবের
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিদের জন্য নতুন চ্যালেঞ্জ, কে এই হামজা?

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ বছর পর চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত

জুলাই ৭, ২০২৬

শয্যা বাড়ালেই সুস্থতা বাড়ে না

জুলাই ৭, ২০২৬

সিটিটিসি-এটিইউর নতুন নাম ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’

জুলাই ৭, ২০২৬

স্বল্পমূল্যে আইফোন-ল্যাপটপের প্রলোভন, ৩১ লাখ টাকা আত্মসাৎ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT