চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারিভাবে নির্মাণ শ্রমিক নেবে ব্রুনাই, আবেদনের শেষ সময় ১৫ মে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ১২, মে ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনাইয়ে ৮৮ জন নির্মাণ শ্রমিক নিয়োগ দেওয়া হবে।

সোমবার (১১ মে) প্রকাশিত প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্রুনাইয়ের ‘এয়ারটেক কন্টাক্টর’ নামক প্রতিষ্ঠানে ‘কনস্ট্রাকশন ওয়ার্কার’ পদে এই কর্মীদের নেওয়া হবে। নির্বাচিত কর্মীদের দৈনিক বেতন হবে ২০ ব্রুনাই ডলার। সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন ৮ ঘণ্টা ডিউটি করতে হবে।

দুই বছরের নবায়নযোগ্য চুক্তিতে যাওয়া এই কর্মীদের থাকা, চিকিৎসা এবং বিমান ভাড়ার খরচ নিয়োগকারী কোম্পানি বহন করবে। এছাড়া ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী অন্যান্য সব সুবিধাও পাবেন কর্মীরা। আবেদনকারীদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা বা পূর্ব অভিজ্ঞতার বাধ্যবাধকতা রাখা হয়নি, যা স্বল্পশিক্ষিত ও সাধারণ কর্মীদের জন্য একটি বড় সুযোগ।

Banglabid

আগ্রহী প্রার্থীদের বোয়েসেল-এর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৫ মে ২০২৬। আবেদনের সময় পাসপোর্ট ও প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে এবং ফি পরিশোধ করতে হবে বিকাশের মাধ্যমে। সাক্ষাৎকারের সময় মূল পাসপোর্ট ও অন্যান্য নথি সঙ্গে রাখতে হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালিত বোয়েসেলের বিজ্ঞপ্তিতে কোনো প্রকার দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে জানিয়েছে যে, বিদেশ কর্মী পাঠানোর ক্ষেত্রে তাদের কোনো এজেন্ট বা শাখা অফিস নেই। তাই সরাসরি সরকারি নিয়ম অনুসরণ করে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রুনাইশ্রমিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপের বাকি ৩০ দিন, জানার আছে যা কিছু

পরবর্তী

‘সে আমার অগ্রজ, তুই তুকারি সম্পর্ক ছিল’

পরবর্তী

‘সে আমার অগ্রজ, তুই তুকারি সম্পর্ক ছিল’

ছবি: সংগৃহীত

হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী নেদারল্যান্ডসের পথে

সর্বশেষ

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT