বিনোদন

সোনমের পর ধানুশের নায়িকা সারা?

ধনুশের নতুন সিনেমার নায়িকা সারা, হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ধনুশের নতুন সিনেমার জন্য সারা কে নির্বাচিত করা হয়েছে, তিনি হাস্যোজ্জ্বল ও সুন্দর।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতীয় দক্ষিণী ছবির তারকা অভিনেতা ধানুশ। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘অসুরান’ দর্শক মহলে যেমন প্রশংসিত হয়েছে, বক্স অফিসেও দুর্দান্ত দাপট দেখিয়েছে। হাতে আছে বেশকিছু বিগ বাজেটের ছবি।

কিন্তু এরইমধ্যে শোনা গেল, সোনম কাপুরের পর এবার বলিউডের আরেক উঠতি নায়িকা সারা আলীর সঙ্গে একটি ছবিতে জুটি বাঁধতে চলেছেন! আর এই ছবিটিও ‘রানঝানা’ নির্মাতা আনন্দ এল রাইয়ের!

ভারতীয় সংবাদ বলছে, বলিউড নির্মাতা আনন্দ এল রাইয়ের আগামী ছবিতে জুটি বাঁধবেন ধানুশ-সারা। সিনেমাটিতে বিহার রাজ্যের গ্রামীণ নারীর চরিত্রে দেখা যাবে সারাকে। ফলে চরিত্রের প্রয়োজনে তাকে বেশ কিছু বিষয় অনুশীলনের পাশাপশি ভোজপুরি ভাষাও রপ্ত করতে হবে। তবে ছবিটির নাম এখনো প্রকাশ পায়নি।

বলিউডে অভিষেকের শুরু থেকেই দর্শকদের মন কেড়েছেন সাইফ কন্যা সারা আলি খান। বর্তমানে এই সুন্দরী ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘লাভ আজ কাল ২’ নিয়ে।  যার ট্রেলার প্রকাশ্যে আসার পর ব্যাপক আলোচিত হচ্ছেন সাইফ কন্যা!

বিষয়:আনন্দ এল রাই ধানুশ সারা আলি খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…