বাংলাদেশ

সেলিম ওসমানের বিচার দাবিতে সংহতি সমাবেশ

সেলিম ওসমানের বিচার দাবিতে সংহতি সমাবেশ

লেখক-শিল্পী-শিক্ষক-শিক্ষার্থী-সাংস্কৃতিক কর্মীবৃন্দের ব্যানারে স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্ত’র উপর নির্যাতনকারী সেলিম ওসমানের কুশপুত্তলিকা দাহ ও বিচারের দাবিতে সংহতি সমাবেশ ২১ মে শনিবার বিকেল ৫টায় শাহবাগে।

আয়োজকদের পক্ষ থেকে এই তথ্য জানিয়েছেন প্রকাশক রবীন আহসান।

কয়েক দফা দাবির পক্ষে সকলকে এগিয়ে আসার আহবান জানান আয়োজকরা। দাবিগুলো হচ্ছে-

লেখক-শিল্পী-শিক্ষক-শিক্ষার্থী-সাংস্কৃতিক কর্মীদর দাবি, সাংসদ সেলিম ওসমান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দোষী সদস্যদের গ্রেপ্তার ও বিচার করতে হবে।

শ্যামল কান্তি ভক্ত’র নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের দণ্ডপ্রাপ্ত দুই শিক্ষকের মুক্তি ও তাদের বরখাস্ত আদেশ প্রত্যাহার এবং পুনর্বহাল করতে হবে।

ধর্মীয় উস্কানী প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সারাদেশে ধারাবাহিক সাম্প্রদায়িক সহিংসতা এবং ব্লগার, লেখক, প্রকাশক, পুরোহীত, ইমাম, মুয়াজ্জিন ও বৌদ্ধভিক্ষু হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

বিষয়:শিক্ষক নির্যাতন সেলিম ওসমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…