সেলিম ওসমানের দাবি, তাকে সমর্থন দিচ্ছে বিএনপি

আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোট প্রার্থীকে বিএনপি সমর্থন দিচ্ছে বলে দাবি করেছেন বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমান।
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে শহরের তল্লা বড় মসজিদ মাঠে এলাকাবাসী আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন দাবি করেন তিনি।
এ আসনে ধানের শীষ প্রতীকের ঐক্যফ্রন্ট প্রার্থীর এস এম আকরামের সমালোচনা করে সেলিম ওসমান প্রশ্ন তোলেন, এক সময় যিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন কিভাবে?
আলোচনা সভা শেষে সেলিম ওসমান শহরের টানবাজার এলাকায় পাড়া-মহল্লায় গণসংযোগ করেন এবং উঠান বৈঠকে অংশ নেন।
সেখানে তিনি আওয়ামী লীগ সরকারের বিগত দশ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহজোট প্রার্থীকে পুনরায় বিজয়ী করার আহবান জানান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






