‘জুডুয়া টু’ ছবির একটি প্রমোশনাল ইভেন্টে বলিউড তারকা জ্যাকুলিন দুই ভক্তের কারণে অপ্রীতিকর পরিস্থিতির স্বীকার হয়েছেন। তাকে উদ্ধার করেছেন তার সহশিল্পী বরুণ ধাওয়ান।
‘জুড়ুয়া টু’ ছবির ট্রেলার মুক্তি দেয়ার জন্য একটি কন্টেস্টের মাধ্যমে নির্বাচিত ৫০ জোড়া যমজদের আমন্ত্রণ করা হয়েছিল। পুরস্কারের অংশ হিসেবে তাদের জ্যাকুলিন, বরুণ এবং তাপসী পান্নুর সঙ্গে সময় কাটানোর কথা ছিল। এর মাঝে দুজন পুরুষ প্রতিযোগী জ্যাকুলিনের সঙ্গে সেলফি তোলার জন্য মরিয়া হয়ে ওঠে। তারা নিরাপত্তাবাহিনীর সঙ্গে ধ্বস্তাধস্তি করে জোর করে জ্যাকুলিন পর্যন্ত পৌঁছে যান। জ্যাকুলিনের সঙ্গে তারা আপত্তিকর দূরত্বে ছবি তোলার চেষ্টা করেন। জ্যাকুলিন বিষয়টিতে একদম ভেঙ্গে পড়েন এবং বরুণ ধাওয়ানও খুব ক্ষেপে যান। ঐ দুই প্রতিযোগীকে অনুষ্ঠান প্রাঙ্গণ থেকে বের করে দেয়া হয়। বাকি অনুষ্ঠানের পরিকল্পনায় পরিবর্তন এনে সংক্ষিপ্ত করা হয়।
১৯৯৭ সালের ‘জুড়ুয়া’ ছবির রিমেক হিসেবে তৈরি করা হচ্ছে ‘জুড়ুয়া টু’ ছবিটি। ছবিতে মূল ভূমিকায় থাকছেন বরুণ ধাওয়ান। নায়িকা হিসেবে থাকছেন জ্যাকুলিন ফার্নান্দেজ এবং তাপসী পান্নু। ডেভিড ধাওয়ান পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে ২৯ সেপ্টেম্বর। ডেকান ক্রনিকল।








