বিনোদন

সেলফি তুলে গিনেস বুকে ডোয়াইন জনসন!

ডোয়াইন জনসন গিনেস বুকে স্বীকৃতি পেয়ে সেলফি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোয়াইন জনসন গিনেস বুকে স্বীকৃতি পেয়ে ভক্তদের সাথে সেলফি তুলছেন, উৎসবমুখর পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুস্তীগির থেকে অভিনেতা বনে যাওয়া ডোয়াইন জনসন প্রায়ই ভিন্ন ধরনের কাজ করে ভক্তদের চমকে দেন। তেমনই এক কাজ করে একবার বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছিলেন তিনি।

২০১৫ সালে ‘স্যান অ্যান্ড্রিয়াস’ ছবির লন্ডন প্রিমিয়ারে গিয়েছিলেন ডোয়াইন জনসন। সেখানে লাল গালিচায় হাঁটার সময় তিন মিনিটে ১০৫টি সেলফি তুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন অভিনেতা।

রেকর্ড গড়ার পড়ে খুশিতে চিৎকার করে অভিনেতা বলেছিলেন, ‘আমরা করেছি।’ রেকর্ড গড়ার জন্য নিজের ফোন হাতে নিয়ে এক ভক্তদের কাছ থেকে আরেক ভক্তের কাছে ছুটেছেন ডোয়াইন জনসন। লাগাতার ছবি তুলেছেন তিন মিনিট ধরে। এভাবেই তিনি নিজের নাম লিখিয়ে নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পাতায়।

ডোয়াইন জনসনের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৯’, নেটফ্লিক্স-এর ‘রেড নোটিস’, ‘স্যান অ্যান্ড্রিয়াস-২’, ‘ব্ল্যাক অ্যাডাম’ মুক্তির অপেক্ষায় আছে। -কইমই

বিষয়:অভিনয় অভিনেতা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গিনেস বুক ডোয়াইন জনসন রক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…