অন্যান্য খেলা

সেরেনাকে হারিয়ে ফাইনালে ওসাকা

সেরেনা উইলিয়ামসের সাথে ওসাকা ফাইনালে দেখা হয়. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিস খেলোয়াড় ওসাকা ও সেরেনা উইলিয়ামসের মধ্যে আবেগপূর্ণ আলিঙ্গন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সেরেনা উইলিয়ামসকে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছেছেন নাওমি ওসাকা। তাতে রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জেতার অপেক্ষা বাড়ল সেরেনার।

বৃহস্পতিবার সকালে তিনবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ওসাকা ৬-৩, ৬-৪ গেমে হারান আমেরিকান কিংবদন্তি সেরেনাকে। ওসাকার এটি টানা ২০তম ম্যাচে জয়। জাপানিজ তারকা কখনোই স্ল্যামের ফাইনালে হারেননি।

অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আট আসরের মধ্যে চারবার সেমিতে উঠে সেরা চারে প্রথম হারের স্বাদ পেলেন ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা। এদিন তিনি হার মানেন মাত্র ৭৫ মিনিট লড়ে!

দ্বিতীয় সেমিফাইনালে আরেক আমেরিকান জেনিফার ব্রাডি ও চেক তারকা ক্যারোলিনা মুকোভার মধ্যকার বিজয়ীর বিপক্ষে শিরোপার মঞ্চে পরীক্ষা দিতে হবে ওসাকাকে।

বিষয়:অস্ট্রেলিয়ান ওপেন-২০২১ ওসাকা সেরেনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…