অন্যান্য খেলা

সেরেনাকে হারিয়ে কেরবারের ঘরে প্রথম উইম্বলডন

সেরেনাকে হারিয়ে কেরবারের ঘরে প্রথম উইম্বলডন

ঘাসের কোর্টে সাতবারের চ্যাম্পিয়ন তিনি। মা হওয়ার পর প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা তাই প্রিয় কোর্ট থেকেই পাওয়ার আশায় ছিলেন সেরেনা উইলিয়ামস। কিন্তু মার্কিন টেনিস কিংবদন্তির স্বপ্নে পানি ঢেলে দিয়ে প্রথমবারের মতো শিরোপা নিজের ঘরে নিয়ে গেছেন জার্মান অ্যাঞ্জেলিক কেরবার।

উইম্বলডনের নারীদের ফাইনালে সেরেনাকে ৬-৩ ও ৬-৩ সরাসরি সেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন ২০১৬ অস্ট্রেলিয়ান গ্র্যান্ড স্লাম জয়ী কেরবার।

গত বছর মা হওয়ার পর চার টুর্নামেন্ট খেলে এই প্রথম ফাইনালে উঠেছিলেন সেরেনা। সুযোগ ছিল মার্গারেট কোর্টের ২৪ শিরোপার রেকর্ডে নাম ছোঁয়ানোর। কিন্তু ২৩ শিরোপা জয়ী সেরেনার অপেক্ষা আপাতত বেড়েছে।

বিষয়:উইম্বলডন টেনিস সেরেনা উইলিয়ামস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…