অর্থনীতি

সেরা ডিলারদের নিয়ে মেট্রোসেম সিমেন্টের সেরা চল্লিশ প্রোগ্রাম

সেরা ডিলারদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে মেট্রোসেম সিমেন্টের প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেট্রোসেম সিমেন্টের সেরা ডিলারদের সম্মাননা অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেট্রোসেম সিমেন্টের সেরা চল্লিশ অফারের বিজয়ী ডিলারদের নিয়ে গত ১২-১৩ জানুয়ারি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হল সেরা চল্লিশ প্রোগ্রাম।

গত বছরের ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর এর মধ্যে কোম্পানির নির্ধারিত মূল্যায়ন সূচক অনুযায়ী প্রথম চল্লিশজন পারফর্মারকে বিজয়ী হিসেবে বেছে নেওয়া হয়।

ঢাকার অদূরে সারাহ রিসোর্ট-এর নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশে বিজয়ীরা তাদের পরিবারসহ অংশগ্রহণ করেন। দিনব্যাপী বিভিন্ন ইনডোর গেমসে অংশগ্রহণ করে বিজয়ী ও তাদের পরিবারের সদস্যরা নানা রকম পুরস্কার জিতে নেয়।

সন্ধ্যায় বিজয়ীরা মেট্রোসেমের কর্মকর্তাদের সাথে ব্যবসায়িক আলোচনায় অংশগ্রহণ করে। আলোচনা শেষে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেয়া হয়।

জনপ্রিয় সংগীতশিল্পী কনার একক সংগীত পরিবেশনার সাথে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে মেট্রোসেম গ্রুপ –এর চেয়ারম্যান নিলুফা ইয়াছমিন, ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহীদ উল্যাহ্, পরিচালক মোঃ রফিক উল্লাহ, গ্রুপ সিএমও খন্দকার আতাউর রহমান রিফাত, জিএম (সেলস ও মার্কেটিং) মো: মোবারক আলী ভূঁইয়া এবং অন্যান্য বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিষয়:ডিলার মেট্রোসেম সিমেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…