সেরা করদাতার তালিকায় গান-সিনেমার ছয়জন

গান, সিনেমা ও সাংস্কৃতিক শিল্পের ছয়জন বিশিষ্ট ব্যক্তির ছবি, যারা করদাতার তালিকায় স্থান পেয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অন্যান্য বিভাগের মতো এবছরেও সেরা করদাতার তালিকায় নাম এসেছে বিনোদন জগতের মানুষদেরও। এবছর অভিনেতা/অভিনেত্রী ও গায়ক/গায়িকা বিভাগে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন বেশ কয়েকজন তারকা।
সদ্য প্রকাশিত গেজেট প্রকাশ করে এনবিআর। যেখানে এ বছরে সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দেওয়া হচ্ছে বলে তালিকা প্রকাশ করে। সেখানেই অভিনেতা/অভিনেত্রী ও গায়ক/গায়িকা বিভাগে তারকাদের নাম পাওয়া যায়।
এরমধ্যে অভিনেতা বিভাগে সেরা করদাতা হিসেবে তালিকায় পযায়ক্রমে নাম এসেছে শাকিব খান, বিদ্যা সিনহা মিম ও রাইসুল ইসলাম আসাদের। এছাড়া গায়ক/গায়িকা বিভাগে সেরা করদাতা হিসেবে পর্যায়ক্রমে নাম এসেছে তাহসান খান, মমতাজ বেগম ও শাহীন সামাদের।
প্রতিবছরের মতো এ বছরও দেশের সেরা করদাতাদের ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান করবে জাতীয় রাজস্ব বোর্ড। কার্ড পাওয়া ব্যক্তিরা রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা পাবেন।






