চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেরা’ সংগ্রহের দিনেও জয় এল না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

টি-টুয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ গড়েও প্রথম ম্যাচে ৬ উইকেটে হারতে হল বাংলাদেশকে।

শেষ চার ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ১৩। ক্রিজে থিসারা পেরেরা এবং দাসুন শানাকা। ১৭তম ওভারে আসলেন রুবেল। প্রথম চারটি বলে যা করলেন, তাতেই দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে যায় শ্রীলঙ্কা!
শুরুর দুই বলে একটি ওয়াইডসহ দেন ছয় রান। পরের বলে সিঙ্গেল। তারপর একটি বিশাল বাউন্সার। মুশফিকের আয়ত্তের বাইরে। আম্পায়ার দুই হাত প্রসারিত করার পাশাপাশি হাতের পাঁচ আঙুলও দেখিয়ে দেন। পরের বলে ম্যাচ শেষ।

বাংলাদেশ এদিন আগে ব্যাট করে টি-টুয়েন্টির ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রান সংগ্রহ করে, ১৯৩। ওপেনার সৌম্য সরকার (৫১) এবং মুশফিকুর রহিম (৬৬) ফিফটি হাঁকান। রিয়াদ করেন ৪৩।

অভিষিক্ত জাকিরকে নিয়ে সৌম্য ৪৯ রানের জুটি গড়েন। এরপর মুশফিককে নিয়ে গড়েন ৫১ রানের জুটি। ইনিংসের বড় জুটিটা আসে রিয়াদ-মুশফিকের যুগলবন্দীতে, ৭৩।

শ্রীলঙ্কার শুরুটাও ভাল হয়। কুশল এবং গুনাথিলাকা উদ্বোধনীতে ৫৩ রান তোলেন। ব্রেক থ্রু আনেন নাজমুল অপু। গুনাথিলাকাকে (৩০) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন।
মূর্তিকারিগর

কুশল মেন্ডিস ঠিকই অর্ধশতক তুলে ফেরেন। ২৭ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন। তাকে ফেরান আরেক অভিষিক্ত আফিফ হোসেন। তিন নাম্বার ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে (৪) দ্রুত ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান ওই অপু। চার ওভারে ২৫ রান দিয়ে এই দুই উইকেট নেন তিনি।

এরপর দাসুন শানাকাকে নিয়ে ৩৭ রান যোগ করেন ডিকেভেল্লা। ডিকেভেল্লাকে (১১) ফেরান রুবেল হোসেন। ৩.৪ ওভারে ৫২ রান খরচ করে এই একটি উইকেট তার। মোস্তাফিজ ৩২ দিয়ে উইকেটহীন। আফিফ দুই ওভারে ২৬ দিয়ে একজনকে ফেরান।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুক্রবার আইনজীবী নেতাদের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি

পরবর্তী

ক্রিকেটের অধরা ‘স্বপ্ন’ কমেন্ট্রিবক্সে

পরবর্তী
মাজহার উদ্দিন অমি

ক্রিকেটের অধরা ‘স্বপ্ন’ কমেন্ট্রিবক্সে

বাংলাদেশসহ এশিয়ায় কর্মীদের কুকীর্তির কথা জানতো অক্সফাম

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

আগস্ট ২৭, ২০২৬

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT