চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশসহ এশিয়ায় কর্মীদের কুকীর্তির কথা জানতো অক্সফাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A

দাতব্য সংস্থা অক্সফামের কর্মীদের এশিয়ায় যৌন নিপিড়নের মতো ঘটনায় জড়িয়ে যাওয়ার অতীত অভিযোগের বিষয়ে জানতেন বলে জানিয়েছেন সংস্থাটির একজন শীর্ষ কর্মকর্তা।

অক্সফামের হয়ে ১৪টি দেশে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করা ল্যান মার্সেডো বিবিসিকে বলেন, যৌন হয়রানির এই অভিযোগগুলো ঘটেছে ফিলিপিন্স, বাংলাদেশ এবং নেপালে। দুই বছর আগে তিনি সংস্থাটির আঞ্চলিক কর্মকতা হিসেবে দায়িত্ব পান। অভিযোগের ঘটনাগুলো তার পূর্বেই সংঘটিত হয় বলে জানান তিনি। এশিয়ায় ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে অক্সফামের কর্মীদের এই ধরণের অপকর্মে জড়িত থাকার বিষয়ে তিনি জানতেন।

তবে এই অসদাচরণগুলোর মাত্রা হাইতির ঘটনার সাথে তুলনীয় নয় বলেও মন্তব্য করেন তিনি। হাইতিতে দুর্ভোগপীড়িত নারীদের সাথে টাকার বিনিময়ে যৌন কাজে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে সংস্থাটির কর্মীদের বিরুদ্ধে।

এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা চ্যারিটি কমিশনের তদন্তের অংশ হিসেবে তাদের সাথে দেখা করছে অক্সফাম। অক্সফামের বিরুদ্ধে একটি সংবিধিবদ্ধ তদন্ত শুরু করেছে ওই কমিশন। তদন্তের বিষয়ে এখনও বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে ২০১০ সালে হাইতিতে ভূমিকম্পের পর কর্মীদের অসদাচরণের ঘটনা গোপন করার অভিযোগ অস্বীকার করেছে অক্সফাম।

হাইতিতে যৌন হয়রানির বিতর্কের জন্য মূলত দায়ী বলা হয় রোলান্ড ভ্যান হাউয়ারমেরেনকে। তাকে অক্সফাম দুই বছর আগে নিয়োগ দেয়। তার ব্যবহারের বিষয়ে উদ্বিগ্নতার জন্য এর আগে একটি সাহায্য সংস্থা তাকে চাকরী থেকে অব্যাহতি দিয়েছিল বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে কমিশন।

হয়রানির ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের তৎপরতা সম্পর্কে মার্সেডো বলেন, বিস্তৃতভাবে তা (অভিযোগ) জনসম্মুখে প্রকাশ করা হয় না। নির্দিষ্ট নীতি অনুযায়ী অভ্যন্তরীণভাবেই তা মোকাবেলা করা হয়। যদিও একে গোপন করা বলে অভিহিত করা উচিত নয়।

Reneta

বিবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, হাইতি শিখিয়েছে যে আমাদের আরও অনেক কিছু করতে হবে। কর্তৃপক্ষ ও অন্যান্য কর্মীদের অভিযোগের বিষয়ে সচেতন করার জন্য আরও প্রচেষ্টার দরকার আছে। এমন চর্চা আমাদের শুরু করা প্রয়োজন।

হয়রানির ঘটনাকে সবসময় সুনামের ঝুঁকি হিসেবে দেখা হয় উল্লেখ করে তিনি বলেন, সুনামের ঝুঁকি ব্যবস্থাপনায় নীরব থাকাটা আসলে কোন পথ নয়। আমাদের এই সেক্টরের সুনামকে সামগ্রিক ভাবেই চিন্তা করতে হবে।

সুদৃঢ় নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে কোন দাতব্য সংস্থায় সরকারি অর্থায়ন বন্ধ করে দিতে দ্বিধা করবেন না বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সেক্রেটারি পেনি মরডন্ট। শিশুদের উপর সহিংসতা নিরসনের উপায় অনুসন্ধানে স্টকহোমে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এমনটি বলেন। এছাড়া শনি, রবি ও সোমবারে ১ হাজার ২০০’রও বেশি দাতা অক্সফামে তাদের ‘ডাইরেক্ট ডেবিট’ বাতিল করেছে।

অক্সফামের বিরুদ্ধে এই অভিযোগ আলোয় আসার পর থেকে অক্সফামের ডেপুটি চীফ ইক্সেকিউটিভ পেনি লরেন্স পদত্যাগ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্সফাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬

রাজধানীর ভূমিকম্প ও অগ্নিঝুঁকি মানচিত্রও প্রণয়ন করা হয়েছে

জুলাই ১৩, ২০২৬

বন্যাকবলিত ১১ জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ জনের ছবি প্রকাশ করে ইরানের প্রতিশোধের বার্তা!

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT