চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদ্রিদ চলচ্চিত্র উৎসবে ‘সেরা অভিনেত্রী’ জয়া আহসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের গণ্ডি পেরিয়ে তিনি এখন নিয়মিত কলকাতার বাংলা ছবিতে অভিনয় করছেন। সেখানকার ছবি ‘রবিবার’ এর হাত ধরেই এই অভিনেত্রী পেলেন আরো একটি সফলতার খবর!

সম্প্রতি শেষ হয়েছে স্পেনের ‘মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০’। ভার্চুয়ালে অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবের পুরস্কার প্রদানের একটি ভিডিও শেয়ার করেছেন ‘রববিার’ সিনেমার পরিচালক অতনু ঘোষ। সেখানেই জানা গেল, চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার সিনেমা বিভাগে ‘সেরা অভিনেত্রী’ নির্বাচিত হয়েছেন জয়া আহসান।

এই বিভাগে পুরস্কারের জন্য ভিনদেশি অন্তত ১৫জনের মতো অভিনেত্রী মনোনয়ন পেয়েছিলেন। তবে সবাইকে ছাপিয়ে জুরি বোর্ডের বিচারকদের নজর পড়ে ‘রবিবার’ এ জয়ার দুর্দান্ত অভিনয়ে। তার প্রতিদান পেলেন তিনি।

Banglabid

সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন নির্মাতা অতনু ঘোষ। সেরা অভিনেত্রীর পুরস্কারটি ছাড়াও ‘রবিবার’ বিদেশি ভাষা বিভাগে ‘সেরা মৌলিক চিত্রনাট্য’র পুরস্কারটিও জিতে নেয়।

খবরটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসানও। তিনি বলেন, ‘এই দুঃসময়ে আমাদের সবার জন্য কী একটা দারুণ সুখবর নিয়ে এলে অতনুদা! অনেক অভিনন্দন তোমাকে, অনেক অনেক ভালোবাসা।’

জয়া বলেন, বিদেশি চলচ্চিত্রে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার দেওয়া হয়েছে আমাকে। এত এত ছবি আর বাঘা বাঘা অভিনয়শিল্পীর মধ্যে আমার ভাগ্যেই যে পুরস্কারটা এল, সিংহভাগ অবদানই তোমার (নির্মাতা)। এমন একটা ছবি তুমি না বানালে, চরিত্রের জন্য আমার ভেতরটা নিংড়ে না আনলে এ সৌভাগ্য কি আমার হতো?

Reneta

২০১৯ সালের ২৭ ডিসেম্বর মুক্তি পায় অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’। এতে প্রথমবার জুটিবদ্ধ হন প্রসেনজিৎ ও জয়া আহসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অতনু ঘোষকলকাতাজয়া আহসানপ্রসেনজিৎমাদ্রিদরবিবারলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্জেন্টাইন মুদ্রায় চিরঞ্জীব ম্যারাডোনা

পরবর্তী

চোট নিয়ে মাঠ ছাড়লেন রাহি

পরবর্তী

চোট নিয়ে মাঠ ছাড়লেন রাহি

‘দুশ্চিন্তা, ক্ষোভ’ নিয়ে সাউথ আফ্রিকা ছাড়ল ইংল্যান্ড

সর্বশেষ

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
ছবি: বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর পরিচালক এম. হুমায়ুন কবির।

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার জীবনের শ্রেষ্ঠ আদর্শ’

আগস্ট ২০, ২০২৬

অস্কারের জন্য বাংলাদেশের ছবি আহ্বান, মানতে হবে যেসব শর্ত

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলিদের হামলায় পশ্চিম তীরে বাড়ছে ফিলিস্তিনি বাস্তুচ্যুতি: এইচআরডব্লিউ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT