ক্রিকেট

চোট নিয়ে মাঠ ছাড়লেন রাহি

ক্রিকেট মাঠে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেটাররা মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেটাররা মুখোমুখি, খেলার প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বোলিং করার সময় হাঁটুতে চোট পেয়েছেন আবু জায়েদ রাহি। স্ট্রেচারে করে তাকে নেয়া হয় মাঠের বাইরে। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, চোট গুরুতর নয়। বিসিবির মেডিকেল বিভাগের অধীনে চিকিৎসাধীন আছেন এ পেসার।

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে টিকে থাকার লড়াইয়ে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে খেলতে নেমেছে বরিশাল। ইনিংসের নবম ওভারে দ্বিতীয় ডেলিভারির জন্য দৌড় শুরু করেন রাহি। হঠাৎ তার গতি মন্থর হয়ে যায়, এরপর থেমে যান এবং নুইয়ে বাঁ-হাঁটু চেপে ধরেন। পরে মাটিতে লুটিয়ে পড়েন।

চোটে পড়ে মাঠের বাইরে যাওয়ার আগে রাহি ২.১ ওভার বল করে দেন ১১ রান। পরে ওভারের বাকি ৫টি বল করেন আফিফ হোসেন ধ্রুব।

জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আছে বাংলাদেশের। তার আগে টেস্টের নিয়মিত পেসারের চোট দলের জন্য দুশ্চিন্তা বয়ে আনল। চোটের কারণে অনিশ্চিত টেস্ট অধিনায়ক মুমিনুল হকও। আঙুলে চিড় ধরায় তিনি অস্ত্রোপচারের জন্য মঙ্গলবারই দুবাই গেছেন।

বিষয়:ফরচুন বরিশাল মিনিস্টার গ্রুপ রাজশাহী রাহি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…