চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুশ্চিন্তা, ক্ষোভ’ নিয়ে সাউথ আফ্রিকা ছাড়ল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বাতিলই হয়ে গেছে সাউথ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যে হোটেলে অবস্থান করছিল দুদল, সেখানকার একাধিক কর্মী আর প্রোটিয়াদের একাধিক খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর দুশ্চিন্তা চেপে বসে ইংলিশদের মাঝে। কয়েকদফা ম্যাচ পেছানোর পর সিরিজই বাতিল করে বাড়ির পথ ধরেছে সফরকারীরা।

টি-টুয়েন্টি সিরিজের পর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি হওয়ার কথা ছিল গত শুক্রবার। ম্যাচের আগে প্রোটিয়া এক ক্রিকেটার করোনা আক্রান্ত হয়। তাতে রোববার পিছিয়ে নেয়া হয় ম্যাচ। পেছানো সূচিতে প্যাঁচ লাগে দুদলের টিম হোটেল ভিনইয়ার্ডের একাধিক কর্মী কোভিড টেস্টে পজিটিভ হলে।

রোববারের ম্যাচটি সোমবার অথবা বুধবারে হওয়ার কথা ছিল। কিন্তু ভবিষ্যতে সময় সুযোগ বুঝে আয়োজনের প্রস্তাব দিয়ে সাউথ আফ্রিকা থেকে চলে আসার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। এরইমধ্যে তাদের দুই সদস্য মঙ্গলবার টেস্টে পজিটিভ হয়েছেন। আরও একবার টেস্ট করানো হবে। নেগেটিভ আসলে বাড়ি যাওয়ার অনুমতি পাবেন তারা।

Banglabid

এভাবে টিম হোটেলে একের পর এক কর্মী ও ক্রিকেটারের দেহে করোনাভাইরাস শনাক্তের খবরে ক্ষোভ ঝেড়েছেন ইংলিশ ক্রিকেট বোর্ডের পরিচালক অ্যাশলে জাইলস। নিজ দেশে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ দল সফর করে গেছে, তাদের একজনেরও করোনা হয়নি। সেই উদাহরণ টেনে জাইলসের দাবি, ক্রিকেটারদের জৈব নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সাউথ আফ্রিকা। ক্রিকেটাররা মানসিক দুশ্চিন্তায় ভুগছে বলেও মন্তব্য করেছেন।

‘বিস্তারিত কিছু বলতে চাই না। সাউথ আফ্রিকান বোর্ডের উচিৎ বিষয়টি তদন্ত করা। আমাদের দলের কেউ এখনো আক্রান্ত হয়েছে বলে খবর পাইনি। দুই হোটেল কর্মী আক্রান্ত হয়েছে তাদের একজন আমাদের দলের সঙ্গে মিশেছে। তাতে খেলোয়াড়রা মানসিক অবসাদে ভোগা শুরু করেছে।’

এদিকে সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় ভীষণ ক্ষতির মুখে পড়তে হবে সাউথ আফ্রিকাকে। তিন ম্যাচ সিরিজে সব মিলিয়ে তাদের ক্ষতির পরিমাণটা আনুমানিক ১৫ লাখ পাউন্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাইলসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চোট নিয়ে মাঠ ছাড়লেন রাহি

পরবর্তী

যুক্তরাজ্যে প্রথম ভ্যাকসিন নিলেন ৯০ বছর বয়সী মার্গারেট

পরবর্তী
ভ্যাকসিন

যুক্তরাজ্যে প্রথম ভ্যাকসিন নিলেন ৯০ বছর বয়সী মার্গারেট

বাংলাদেশী

সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি নিহত

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT