চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিতে ফেদেরার, জোকোভিচের স্বপ্ন কাড়ল চোট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
রজার ফেদেরার

রজার ফেদেরার

বিগ ফোরের রইল বাকি এক। শেষ ষোলো থেকে আগেই বিদায় নিয়েছিলেন রাফায়েল নাদাল। বুধবার কোয়ার্টার থেকে বিদায় নিলেন দুই শীর্ষ বাছাই অ্যান্ডি মারে এবং নোভাক জোকোভিচ। মারে খেলে হারলেও, জোকোভিচ হেরে গেছেন চোটের কাছে। তবে বিগ ফোরের প্রতিনিধি হয়ে সেমিতে পৌঁছে গেছেন সাতবারের উইম্বলডন জয়ী কিংবদন্তি রজার ফেদেরার।

ঘাসের কোর্টে শেষ চারে যাওয়ার লড়াইয়ে মিলোস রাওনিককে একদমই দাঁড়াতে দেননি সর্বোচ্চ ১৮টি গ্র্যান্ডস্লাম জয়ী সুইস তারকা ফেদেরার। কানাডার রাওনিককে ৬-৪, ৬-২, ৭-৬(৭-৪) গেমে উড়িয়ে দিয়ে রেকর্ড ১২ বারের মত উইম্বলডনের সেমিতে পা রেখেছেন ঘাসের কোর্টের রাজা ফেড-এক্স।

রেকর্ড সংখ্যকবার সেমিতে পৌঁছানো ফেদেরার এদিন উইম্বলডনে খেলেছেন নিজের ১০০তম ম্যাচ, যার মধ্যে জয় ৮৯টিতে। রাওনিকের ম্যাচের জয়টিও এসেছে নিজের ট্রেডমার্ক শট দিয়ে।

কিন্তু যার সঙ্গে ফেদেরারের সেমিতে খেলার সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি সেই নোভাক জোকোভিচ চোটের হানায় ম্যাচ থেকে বের হয়ে যাওয়ায় সুইস কিংবদন্তির শেষ চারের প্রতিপক্ষ এখন টমাস বার্ডিখ। শেষ ষোলোতে চোটে জর্জর হয়ে কোয়ার্টার পর্যন্ত আসা সার্বিয়ান জোকার দ্বিতীয় সেট শেষ হওয়ার আগেই টেনেছেন ম্যাচের ইতি।

সর্বনাশা চোট উইম্বলডন থেকে বিদায় করে দিয়েছে জোকোভিচকে

চেক তারকা বার্ডিখের বিপক্ষে প্রথম সেটটা ৭-৬(৭-২)-এ হেরে শুরু করেন জোকার। দ্বিতীয় সেটটাও পিছিয়ে ছিলেন ২-০তে। এরপরই ফিরে আসে কাঁধের পুরনো চোট। পরে আর ম্যাচটা শেষ করা হয়নি জোকোভিচের। আগের ম্যাচে যে চোটকে জয় করে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন, সেই চোটই কেড়ে নিল তার তৃতীয় উইম্বলডন জয়ের স্বপ্ন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইম্বলডন টেনিসরজার ফেদেরার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT