চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইম্বলডনের সেমিতে ফেদেরার-নাদাল রোমাঞ্চ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৯
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

সবশেষ ২০০৮ সালে রজার ফেদেরার বনাম রাফায়েল নাদালের ধুন্ধুমার লড়াই দেখেছিল উইম্বলডন। সেবার মহাকাব্যিক এক লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীর কাছ থেকে গ্র্যান্ড স্লাম কেড়ে নেন নাদাল। পরে কেটে গেছে ১১টি বছর। বাকি তিন গ্র্যান্ড স্লামে একাধিকবার মুখোমুখি হলেও এই মহারথীদ্বয়ের লড়াই দেখার সৌভাগ্য বঞ্চিত ছিল উইম্বলডন। সেই অপেক্ষা ফুরোচ্ছে। আবারও ঘাসের কোর্টে রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় ফেদেরার-নাদাল।

শুক্রবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবেন ফেদেরার ও নাদাল। ঘাসের কোর্টে এটি দুজনের তৃতীয় লড়াই আর সবমিলিয়ে ৪০তম। সেমির পথে জাপানি কেই নিশিকোরিকে ৪-৬, ৬-১, ৬-৪, ৬-৪ সেটে হারিয়েছেন ৮বারের উইম্বলডন চ্যাম্পিয়ন ফেদেরার। আর মার্কিন স্যাম কুয়েরি ৭-৫, ৬-২, ৬-২ সেটে পাত্তাই পাননি দুবারের চ্যাম্পিয়ন নাদালের কাছে।

এনিয়ে উইম্বলডনে ১৩ ও সবমিলিয়ে ৪৫বারের মতো গ্র্যান্ড স্লাম সেমিফাইনাল খেলতে নামবেন সুইস কিংবদন্তি ফেদেরার। আর স্প্যানিশ নাদালের এটি সপ্তম ও সবমিলিয়ে ৩২তম গ্র্যান্ড স্লাম সেমি।

আরেক সেমিতে মুখোমুখি হবেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ ও স্পেনের ২৩তম বাছাই রবের্তো বাতিস্তা। এরআগে দুবার রবের্তোর মুখোমুখি হয়েছেন সার্বিয়ান জোকোভিচ, হেরেছেন প্রতিবারই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইম্বলডন টেনিসরজার ফেদেরাররাফায়েল নাদাললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT