চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রূপালী ব্যাংকের সব সেবা অনলাইনে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৭
অর্থনীতি
A A

শহর থেকে প্রত্যন্ত অঞ্চলের সব গ্রাহককে সর্বাধুনিক সেবা ও ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা-গতি আনতে দেশর সবগুলো শাখায় অনলাইন কার্যক্রম শুরু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক। এরফলে এখন থেকে আরও কম সময়ে সহজভাবে গ্রাহকরা ব্যাংকের সব সুবিধা নিতে পারবেন।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান মনজুর হোসেন। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, পরিচালক আবু সুফিয়ান, হাসিবুর রশিদ, দিনা আহসান প্রমুখ।

দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আগে রূপালী ব্যাংক সম্পূর্ণ অনলাইন সেবা এনেছে উল্লেখ করে মনজুর হোসেন বলেন, ব্যাংকের সার্বিক কর্মকাণ্ডে স্বচ্ছতা আনা ও গ্রাহকদের সর্বাধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার জন্য পূর্ণাঙ্গ অটোমোশনে এসেছে রূপালী ব্যাংক। কোর ব্যাংকিং সল্যুশনের (সিবিএস) আওতায় ব্যাংকের ৫৬৩টি শাখা থেকে গ্রাহক রিয়েল টাইম ব্যাংকিং সেবা ও লেনদেন করতে পারবেন। এজন্য কোনো চার্জ আদায় করবে না রূপালী ব্যাংক।

ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে চেয়ারম্যান বলেন, আপনাদের দায়িত্ব আরো বেড়ে গেল। এখন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরদারি ও দক্ষতা বাড়াতে হবে।

রূপালী ব্যাংকের সব শাখা অনলাইনের আওতায় আনার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে গেলো উল্লেখ করে আতাউর রহমান বলেন, শুধু লেনদেনই নয় আমাদের সবগুলো প্রোডাক্টই অনলাইন সেবা পাওয়া যাবে। এখন থেকে যেকোনো শাখায় এলসি খোলা থেকে শুরু করে রেমিট্যান্স পাঠানোসহ সব ধরনের লেনদেন করা যাবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর অনেক সীমাবদ্ধতা আছে। সেগুলো ছাড় দিয়েই আমরা আজকের এ অবস্থানে এসেছি। স্বচ্ছতার মধ্যে এগিয়ে যেতে চাই। তবে শতভাগ সেবার গুণগত মান বজায় রাখার আশ্বাস দিয়ে অনলাইন হওয়ার সঙ্গে ঝুঁকিও বেড়েছে।

Reneta

অনুষ্ঠানে জানানো হয়, ২০১৪ সালের ডিসেম্বর থেকে শুরু হয়ে এ কাজ শেষ হয়েছে চলতি বছরের ২৭ মার্চ (সোমবার)। সোনালী পোলারিসের কাছ থেকে এ সেবা নিতে প্রতি বছর ব্যয় হয়েছে ৮ থেকে ১০ কোটি টাকা।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইন সেবাআতাউর রহমান প্রধানরূপালী ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT