অপরাধ

সেপটিক ট্যাঙ্কে মিলল ব্যবসায়ীর লাশ

সেপটিক ট্যাঙ্কে মিলল ব্যবসায়ীর লাশ

টাঙ্গাইলের বাসাইলে নিখোঁজের চারদিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার করছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার কাঞ্চনপুর পশ্চিম পাড়ার একটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেক তার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।

তার মাথাসহ শরীরের বিভিন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের নাম শাসুজ্জামান খান পটল (৪৮)। বাবা মৃত খুরশেদ আলী খান। তিনি এলাকায় মাটি কেনাবেচার ব্যবসা করতেন। পটলের মা সহ পরিবারের একাধিক সদস্য আমেরিকায় বসবাস করেন।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) এস এম তুহিন জানান, শামসুজ্জামান খান পটলের বাসাইল থানায় মারামারি সংক্রান্ত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

গত ১৬ ফেব্রুয়ারি তিনি তার চাচাত ভাই শিশিরের সাথে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিল না। মঙ্গলবার দুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাঙ্কিতে লাশটির পা দেখতে পান তার স্ত্রী নাহার খান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বিষয়:টাঙ্গাইল ব্যবসায়ী লাশ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…