চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক মিলিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৩
- সেমি লিড, আদালত
A A

মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতক সন্তানের মৃত্যুর ঘটনায় করা মামলায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক বেগম মাকসুদা ফরিদা আক্তার মিলিকে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বেগম মাকসুদা ফরিদা আক্তার মিলি হাইকোর্টে এসে আগাম জামিন চাইলে জামিন না দিয়ে বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ তাকে আগামী চার সপ্তাহের মধ্যে সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সেই সাথে এই সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার বা হয়রানি না করতে বলা হয়েছে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।

আদালতে ডা. মিলির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্ত সাহার মাধ্যমে স্বাভাবিক প্রসব করাতে কুমিল্লা থেকে এসে গত ৯ জুলাই সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন সন্তানসম্ভবা আঁখি। তবে ড. সংযুক্তা তখন ছিলেন বিদেশে। সেদিন ড. সংযুক্তার সহকারী চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব করানোর পর মারা যায় আঁখির সদ্যোজাত সন্তানটি। আঁখির অবস্থা সঙ্কটাপন্ন হলে তাকে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ১৮ জুন।

এ ঘটনায় আঁখির স্বামী ইয়াকুব আলী ধানমণ্ডি থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে যে মামলা করেন তাতে চিকিৎসক শাহজাদী, মুনা ও ডা. মিলি’র পাশাপাশি চিকিৎসা সহকারী জমির, এহসান ও হাসপাতালের ব্যবস্থাপক পারভেজকে আসামি করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সেন্ট্রাল হাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের দেখাদেখি পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী পার্টি’!

মে ২৩, ২০২৬

রোনালদোকে পেছনে ফেলে সৌদির সেরা খেলোয়াড় হলেন ফেলিক্স

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যার বিচার যে আইনে হবে, সেখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে শুরু হলো বিতর্ক উৎসব ও কর্মশালা

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT