চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনা মোতায়েন নিয়ে কী বলছে ইসি

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৬:১৩ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৭
রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় ওই নির্বাচনে আসলেই সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা? শুধু তাই নয়, আলোচনায় আছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএম-এর বিষয়টিও।

বিএনপিসহ বেশ কয়েকটি নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত সংলপে সেনা মোতায়েনের দাবি করেছে।

নির্বাচন কমিশনের বক্তব্য, এখনও এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। ইসি কেবল পদ্ধতিগুলো নিয়ে কথা বলছে, কাজ করছে। তাই সিদ্ধান্ত নিতে আরো সময় লাগবে।

নির্বাচন কমিশনার মো: রফিকুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, নির্বাচন কমিশনে এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনে সেনা মোতায়েন হবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে এখনো অনেক সময় বাকি রয়েছে। সেই সিদ্ধান্ত নেওয়া নির্ভর করে পরিবেশ-পরিস্থিতির উপরে।

“সেই সময়ে সবাই একত্রে বসে পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিবো। তখন কি পরিবেশ হবে সেটা তো এখন জানিনা বা বলতেও পারি না। কমিশন একসঙ্গে না বসলে এই ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে না।”

মো: রফিকুল ইসলাম

ইভিএম বাদ হচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমরা কাজ করছি। আমাদের সক্ষমতার বিষয় আছে, ভোটারদের কাছে গ্রহণযোগ্যতার বিষয় আছে। আমরা সক্ষমতা অর্জন করতে না পারলে এবং জনগণ গ্রহণ করতে না পারলে সেটা কার্যকর হবে না।

Reneta

“এখন তো কেবল নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই ব্যাপারগুলোতে সিদ্ধান্ত নিতে আরো অনেক সময় আমাদের হাতে আছে। আমরা এখনো কাজ করছি, পরে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সেনা মোতায়েন নিয়ে বক্তব্য প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার খান মো. নুরুল হুদা বাসসকে বলেছেন, বক্তব্যটি তার ব্যক্তিগত। এ ব্যাপারে কমিশন এখনো কোন সিদ্ধান্ত নেয়নি। তবে সেনাবাহিনী নির্বাচনে থাকতে পারে কি না এ ব্যাপারে কথা বার্তা হচ্ছে।

সোমবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘আমাদের প্রধান নির্বাচন কমিশনারসহ সবার অনুভূতি হচ্ছে যে, সেনা মোতায়েন হবে। তবে সেনাবাহিনীকে আমরা কীভাবে কাজে লাগাব, কী প্রক্রিয়ায় তারা যুক্ত হবে সেটা বলার সময় হয়নি।’

“কমিশন এ বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি। কমিশন সভায় এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। সময়ই বলে দেবে সেনা মোতায়েন কীভাবে হবে। তবে আমি কখনোই বলতে পারব না যে সেনা মোতায়েন হবে না।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিনির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT