ক্রিকেট

সেঞ্চুরি হাতছাড়া লিটনের, নেমেই বোল্ড তামিম

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাট ও গ্লাভস নিয়ে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ক্রিকেট খেলোয়াড় মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে, একটি ব্যাট হাতে অন্যজন গ্লাভস পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: লাঞ্চ বিরতির পর বদলে গেল চট্টগ্রাম টেস্টের দৃশ্যপট। প্রথম দুই বলেই উইকেট তুলে নিলেন কাসুন রাজিথা। যার খেলার কথাই ছিল না এই ম্যাচে। বিশ্ব ফার্নান্দো মাথায় আঘাত পাওয়ায় ‘কনকাশন সাব’ হিসেবে হাতে তুলে নেন বল।

দীর্ঘদেহী ডানহাতি পেসার আগেও নিয়েছিলেন দুটি উইকেট। ইনিংসে তার শিকার ৪টি।

সেঞ্চুরির আরও একটি সুযোগ হাতছাড়ার করলেন লিটন। ৮৮ রানে ফিরলেন সাজঘরে। লাঞ্চ বিরতির পর দ্বিতীয় সেশনের প্রথম বল ছিল সেটি। তারপর ক্রিজে নামেন তামিম। চোট কাটিয়ে ফিরে কোনো রান যোগ করতে পারেননি বাঁহাতি ওপেনার। আগেরদিনের দ্বিতীয় সেশন খেলে ১৩৩ রানে থামা পর ইনিংসটা আরও বড় করতে পারলেন না তিনি।

লিটনকে ফেরানোর পরের বলেই বোল্ড করে রাজিথা স্টাম্প উপড়ে ফেলেন তামিমের। জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা। সাকিব আল হাসান সেটি হতে দেননি।

সেঞ্চুরির পথে হাঁটছেন মুশফিকুর রহিম। টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৫ হাজার রানে স্পর্শ করা এমআর-১৫ অপরাজিত আছেন ৮৫ রানে। বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৯১ রান। প্রথম ইনিংসে লিড পাওয়া শুধু সময়ের ব্যাপার।

শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করেছে ৩৯৭ রান।

বিষয়:তামিম ফার্নান্দো বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট মুশফিক রাজিথা লিটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…