চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরি হল না সৌম্যর

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১:৫১ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম থেকে: শুরুতে ছিলেন ধীরস্থির। লাঞ্চ বিরতির পর হয়ে উঠলেন আগ্রাসী। সকালের সেশনে নামের পাশে ৪৩ রান যোগ করে বিরতিতে যাওয়া সৌম্য সরকার ৭৮-এ পৌঁছে যান চোখের পলকেই। বিসিবি একাদশের হয়ে টানা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির হাতছানি। তখনই বাঁহাতি স্পিনার ওয়ারিকেনের বলে শর্ট লেগে ক্যাচ তুলে দেন সৌম্য।

সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ-৩০৩/৬ (ইনিংস ঘোষণা)
বিসিবি একাদশ: ১৭২/১ (সাদমান ৭১* সৌম্য ৭৮) (দিনের খেলা ৪৯ ওভার পর্যন্ত)

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ৭৮ রানের ইনিংস খেলে সোমবার বিসিবি একাদশকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন সৌম্য। এক বছর পর টেস্ট দলে ফেরা এ বাঁহাতি ওপেনার সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামার আগে সেরেছেন দারুণ প্রস্তুতি। তার ১০৩ বলের ইনিংসে ছিল ১০টি চার, তিনটি ছক্কা। মধ্যাহ্ন বিরতির আগে ৭৪ বলে করেন ৪৩ রান।

Banglabid

আগের দিন ৬ উইকেটে ৩০৩ রান তোলা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিন সকালেই ব্যাটিংয়ে পাঠায় বিসিবি একাদশকে। ওপেনিংয়ে সৌম্যর সঙ্গী হন আরেক বাঁহাতি সাদমান ইসলাম। প্রথম সেশনের পুরোটাই উইকেটে কাটিয়ে দেন দুজনে। বিরতির পর সৌম্য আউট হলে ভাঙে ১২৬ রানের জুটি।

সাম্প্রতিক সময়ে জাতীয় দল, বিসিবি একাদশ, ঘরোয়া লিগ সবখানেই রান পাচ্ছেন সৌম্য। জাতীয় লিগে এ মৌসুমে ৫ ম্যাচে ৪৭১ রান করে তৃতীয় সর্বোচ্চ সংগ্রাহক হয়েছেন এ বাঁহাতি। জিম্বাবুয়ের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে খেলেছিলেন ১০২ রানের ইনিংস।

পরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সুযোগ পেয়েই ৯২ বলে ১১৭ করেন এ বাঁহাতি ওপেনার। দুই দিনের প্রস্তুতি ম্যাচে করলেন ৭৮।

Reneta

আরও পড়ুন: সৌম্যর চোখ বড় ইনিংসে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসৌম্য সরকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাইকোর্টের দেয়া সাজা স্থগিত চেয়ে খালেদা জিয়ার আবেদন

পরবর্তী

সাবারিমালা মন্দিরে উত্তেজনা বাড়ছেই

পরবর্তী
সাবারিমালা

সাবারিমালা মন্দিরে উত্তেজনা বাড়ছেই

সুস্মিতা সেন

'জান' এর জন্মদিনে রোহমানের শুভেচ্ছা

সর্বশেষ

৬ উইকেট নেয়ার পেছনে কী পরিকল্পনা ছিল স্টার্কের

আগস্ট ২২, ২০২৬

গোপনীয়তার মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ জনকে গুনতে হবে বিপুল অর্থ

আগস্ট ২২, ২০২৬

টিকটকের শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রের সাথে ৪০ কোটি ডলারের সমঝোতা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ‘ট্রাম্প নীতি’ বাতিল করলেন মার্কিন আদালত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে চায় ইরান

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT