চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরি হলো না জয়ের, জোড়া ধাক্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জমে উঠেছিল বাংলাদেশের তৃতীয় উইকেট জুটি। শতরানের খুব কাছে গিয়ে মুমিনুল হকের বিদায় থমকে দেয় ছন্দ। গ্লেন ফিলিপসের সাধারণ এক ডেলিভারিতে কাট করতে গিয়ে ব্যাটের নিচের অংশ লেগে বল জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে। এরপরই ইস সোধির বলে স্লিপে ক্যাচ দেন মাহমুদুল হাসান জয়। ১৪ রানের জন্য পাননি ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।

৮৮ রান যোগ করার পর ভাঙে তৃতীয় উইকেট জুটি। আর ৪ রান আসতেই হারাতে হয় চতুর্থ উইকেট। দলীয় সংগ্রহ দুইশ ছোঁয়ার আগেই।

১৬৬ বলে ১১ চারে ৮৬ রানে থামেন জয়। দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশকে অনেকটা পথ টানেন ২৩ বছর বয়সী ওপেনার। ৭৮ বলে ৪টি চারে ৩৭ রান করে ফেরেন মুমিনুল।

২২ গজে এসে ওয়ানডে স্টাইলে ব্যাটিং শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্রুতগতিতেই রান তুলতে থাকেন। তবে লম্বা করতে পারেননি ইনিংস। প্রথম সেশনের বিরতির কয়েকমিনিট বাকী থাকতে উইকেট ছুঁড়ে আসেন টাইগার অধিনায়ক।  ফিলিপসের শিকার হয়ে ফিরে যান সাজঘরে।

টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মত আজকে বল হাতে নেন ফিলিপস। নিজের দ্বিতীয় ওভারেই ফেলেন সফলতার দেখা। ওভারের দ্বিতীয় বলে ফুলটস দেন ফিলিপস। চড়াও হতে গিয়ে টাইমিং ঠিকঠাক করতে পারেননি শান্ত।

টপ এইজ হয়ে উপরে ওঠে যায় বল। মিডঅনে ধরা পড়েন কেন উইলিয়ামসনের হাতে। ৯২ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৩৫ বলে ৩৭ রান করেন শান্ত। ছিল দুটি চার ও তিনটি ছক্কার মার।

Reneta

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। শীতের সকালে সাউদি-জেমিসনের পেস আক্রমণ দারুণ সামলান জাকির হাসান ও জয়। জুটি ফিফটি ছোঁয়ার আগে জাকির অ্যাজাজ প্যাটেলের ঘূর্ণির সামনে নিরুপায় হয়ে বোল্ড হন। ৪১ বল মোকাবেলায় এক বাউন্ডারিতে করেন ১২ রান। দলীয় ৩৯ রানে স্বাগতিকরা প্রথম উইকেট হারায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আউটবাংলাদেশ-নিউজিল্যান্ডমাহমুদুল হাসান জয়লিড স্পোর্টসসিলেট টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিজেপি ক্ষমতায় আসার পর আসাম-ত্রিপুরায় অনুপ্রবেশ সমস্যা মিটেছে: শুভেন্দু

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাকের মেধাবিকাশ সংযোগ: ৪০০ মেধাবী পাচ্ছেন এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

নাহিদের ৫ উইকেট, পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় বাংলাদেশের

মে ১২, ২০২৬
ছবি: বিবিসি

ইরান যুদ্ধের প্রভাব: রঙিন থেকে সাদা-কালো মোড়কে জাপানি স্ন্যাকস

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ খাতে বিগত সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানি মন্ত্রী

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT