ক্রিকেট

সেঞ্চুরি দিয়ে মৌসুমে হাজার রান ছুঁলেন বিজয়

সাকিব হাসিমুখে ব্যাট হাতে উল্লাস করছে, বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান ক্রিকেট মাঠে ব্যাট হাতে উল্লাস প্রকাশ করছেন, বাংলাদেশের ক্রিকেটের অন্যতম তারকা. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগে মঙ্গলবার প্রাইম ব্যাংকের হয়ে মাঠে নামার আগে মৌসুমে হাজার থেকে ৭০ রান দূরে ছিলেন এনামুল হক বিজয়। ডানহাতি তারকা শতক হাঁকিয়ে প্রথম ব্যাটার হিসেবে গড়েছেন এক মৌসুমে হাজার রানের রেকর্ড ছোঁয়ার সেই কীর্তি।

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের দেয়া ২৩০ রানের লক্ষ্যে কোনো উইকেট না হারিয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে প্রাইম ব্যাংক।

এবারের লিগজুড়েই হেসে চলেছে বিজয়ের ব্যাট। সবশেষ সাত ইনিংসের ছয়টিতে পেয়েছিলেন ফিফটি। ১৪তম ম্যাচে এসে ৮৪ বলে ১১২ রান তুলে দলকে জিতিয়ে মাঠ ছাড়ার আগে গড়েন হাজারের অনন্য কীর্তি। চলতি আসরে ৮ ফিফটির বিপরীতে তিন সেঞ্চুরি হল ২৯ বর্ষী ব্যাটারের।

১৪ ম্যাচে ধারাবাহিকভাবে রান তুলেছেন বিজয়, নামের পাশে এখন ১,০৪২ রান। জাতীয় দলে ফেরার দাবিটা আরও পোক্ত করলেন এক সময় টাইগার দলে খেলা ওপেনার।

বিজয়ের দিনে শতক হাঁকিয়েছেন তামিম ইকবালও, ৮১ বলে ১০৯ রান তার। দুজনের সেঞ্চুরিতে ১০ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রাইম ব্যাংক।

বিষয়:ঢাকা প্রিমিয়ার লিগ-২০২২ তামিম প্রাইম ব্যাংক বিজয় রূপগঞ্জ টাইগার্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…