ক্রিকেট

ডিপিএল: জয়ে শুরু মোহামেডান-প্রাইম ব্যাংকের, হারল আবাহনী-ব্রাদার্স

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে খেলছে, একটি ক্রিকেট ম্যাচ চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ক্রিকেটার বল ছুঁড়ে দিয়ে অন্য একজনের দিকে দৌড়াচ্ছে, অন্য একজন উইকেটের পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News – চ্যানেল আই নিউজ

নানা জল্পনা-কল্পনার শেষে মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। উদ্বোধনী দিনে ৬ ভেন্যুতে নেমেছে সবগুলো দলই। প্রথমদিনে জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, ঢাকা লেওপার্ডস, লিজেন্ডস অব রূপগঞ্জ, গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং বসুন্ধরা স্ট্রাইকার্স। হেরেছে আবাহনী লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়নের মত দলগুলো।

সিটি ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান। অগ্রণী ব্যাংকের সাথে ৪ উইকেটে জিতেছে প্রাইম ব্যাংক। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ২২ রানে জিতে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। গুলশানকে ক্রিকেট ক্লাবকে ২৬ রানে হারিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স। ব্রাদার্স ইউনিয়নকে ৯ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। অন্যদিকে ঢাকা লেওপার্ডসের কাছে ৫ উইকেটের ব্যবধানে হেরেছে আবাহনী।

দিনের উল্লেখযোগ্য পারফরম্যান্স ব্যাট হাতে লিজেন্ড অব রূপগঞ্জের আশিকুর রহমান শিবলি ৯৯ রান করেছেন। বসুন্ধরা স্ট্রাইকার্সের সাইফ হাসান করেছেন ৯২ রান। তার সতীর্থ ফজলে মাহমুদ করেছেন ৮২ রান। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে এনামুল হক বিজয় করেছেন ৮০ রান। রূপগঞ্জ টাইগার্সের কালাম সিদ্দিকী ৭৮ রান, ঢাকা লেওপার্ডসের জাকির হাসান ৭৪ রান এবং গুলশানের জুবায়ের হোসেন ৭৩ রান করেন। এছাড়া ফিফটি করেছেন রূপগঞ্জ টাইগার্সের মুক্তার আলি (৫২), আবাহনীর সাব্বির রহমান (৫৫), সিটি ক্লাবের সাদিকুর রহমান (৫৬) এবং লেওপার্ডসের ইরফান শুক্কুর (৬০)।

বল হাতে মোহামেডানের নাঈম আহমেদ এবং প্রাইম ব্যাংকের আলিস আল ইসলাম ৪টি করে উইকেট নেন।

বিষয়:আবাহনী ডিপিএল-২০২৬ প্রাইম ব্যাংক ব্রাদার্স মোহামেডান শিবলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…