চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই ৯ ‘ভাগ্যবানে’র একজন মোসাদ্দেক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশের ৮৬তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের। শততম টেস্ট ম্যাচে এই ব্যাটসম্যানকে একাদশে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ে নেমেছে টাইগাররা। টি-টুয়েন্টি ও ওয়ানডের পর মোসাদ্দেকের মাথায় উঠলো টেস্ট ক্যাপ। কলম্বোর পি সারা ওভালে সাকিব আল হাসান ক্যাপ পরিয়ে দেন ২১ বছরের তরুণকে।

নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন মোসাদ্দেক। বাংলাদেশের শততম টেস্ট ম্যাচে অভিষেক হলো তার। ইতিহাসে এমন ভাগ্যবান ক্রিকেটার আছেন আর মাত্র আটজন। নবম ক্রিকেটার হিসেবে দেশের শততম টেস্টে অভিষিক্ত হওয়ার তালিকায় নাম লেখালেন তিনি।

সৈকতের আগে এই তালিকায় সর্বশেষ জন হিসেবে নাম লিখিয়েছেন জিম্বাবুয়ের কার্ল মুম্বা। ২০১৬ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষেই জিম্বাবুয়ের শততম টেস্ট ম্যাচে অভিষেক হয় তার।

টেস্ট ক্রিকেট মোসাদ্দেকের প্রিয় ফরম্যাট। লম্বা ইনিংস খেলার সক্ষমতা থাকা এই ক্রিকেটারের প্রথম শ্রেণির ম্যাচে পারফরম্যান্স নজড়কাড়া। ২১ ম্যাচে ২১৩৫ রান করেছেন। নামের পাশে ৭টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরি। তিনবার সেঞ্চুরি টেনে ডাবলে রূপ দিয়েছেন। ডানহাতি ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংসটি ২৮২ রানের।

৬৮.৮৭ গড় নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটিং করা সৈকত টেস্ট অভিষেক নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চাইবেন। শততম টেস্ট খেলার সৌভাগ্য নিয়ে যার স্বপ্নপূরণ, তাকে ঘিরে নিশ্চয়ই বড় কিছুর প্রত্যাশাই থাকবে দল ও দেশের।

ট্যাগ: বাংলাদেশের শততম টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সামাজিক বনায়নের নামে টাঙ্গাইলের প্রাকৃতিক বনে ঢুকছে বিদেশি গাছ

পরবর্তী

অমিতাভ রেজা ও ইমন উচ্চ শিক্ষার্থে বিদেশ যাচ্ছেন: মোস্তফা সরয়ার ফারুকী

পরবর্তী
বা থেকে অমিতাভ রেজা চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী ও আবু শাহেদ ইমন

অমিতাভ রেজা ও ইমন উচ্চ শিক্ষার্থে বিদেশ যাচ্ছেন: মোস্তফা সরয়ার ফারুকী

মামলা বাতিল চেয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টার আবেদন খারিজ

সর্বশেষ

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা আবুল হায়াৎ , কথা সাহিত্যিক ওমদাদুল হক মিলন, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর কে নিয়ে কেক কেটে পাঁচ হাজার তম পর্বের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT