চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই সকালে শেষের ডাক শুনেছিলেন শচীন

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
১২:২৮ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

একটা সকালের কথা। বিষণ্ণ ছিল না। কিন্তু একটু ব্যতিক্রমের ছোঁয়ায় ঘেরা ছিল। শচীন টেন্ডুলকার ঘুম থেকে উঠতে পারছিলেন না। জিমে যাওয়ার তাড়া ছিল। তবু ওই ঘুম তাকে আঁকড়ে ধরেছিল। কিংবদন্তি বুঝে নিয়েছিলেন এই অলসতা তাকে বিদায়ের গান শুনিয়ে যাচ্ছে।

শচীন সম্প্রতি ‘লিংকডেলন’এর শুভেচ্ছা দূত হিসেবে যোগ দিয়েছেন। সে খবর ভক্তদের জানিয়ে টুইটারে লিখেছেন, ‘দ্বিতীয় ধাপে পা রাখলাম।’ সেই সঙ্গে শুনিয়েছেন সেই সকালের কথা, যেদিন তিনি অবসর নেয়ার সিদ্ধান্ত নেন।

‘২০১৩ সালের অক্টোবর। দিল্লিতে চ্যাম্পিয়ন্স লিগ চলছিল। ২৪ বছর ধরে জিম দিয়েই আমার সকাল শুরু হতো। কিন্তু অক্টোবরের সেই সকালে কিছু পরিবর্তন টের পাই।’ লিখেছেন শচীন।

‘আমি বুঝতে পারি জোর করে ঘুম থেকে উঠছি। ওই দিনই প্রথম অনুভব করি জিম কঠিন কাজ!’

শচীন যে কঠিনেরে চিরদিন ভালোবেসে এসেছেন। ওই সকালের পর সেই ভালোবাসা ত্যাগ করার সিদ্ধান্ত নেন, ‘আমার থামা উচিত…এই আভাস পাচ্ছিলাম। যে খেলা আমার জীবনের সবচেয়ে প্রিয় ছিল, সেটা রুটিনে রাখতে পারছিলাম না।’

শচীন এই ঘটনার পর বেশিদিন খেলা চালিয়ে যাননি। ওই বছর নভেম্বরে কলকাতা এবং মুম্বাইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে খেলে বিদায় নেন।

Reneta

বিদায় নেয়ার আগে সুনীল গাভাস্কারের একটি কথা মনে পড়ছিল তার, ‘আমার শৈশবের নায়ক গাভাস্কার একবার বলেছিলেন, যখন তিনি লাঞ্চ এবং টি-ব্রেকের জন্য অধীর আগ্রহে ঘড়িতে চোখ রাখতে শুরু করেন, তখন থেকেই অবসরের চিন্তা করেন।’

‘হঠাৎ আমি বুঝতে পারি সেদিন তিনি কী বলতে চেয়েছিলেন। আমার শরীর আর মন বলছিলো হয়তো এখনই বুটজোড়া তুলে রাখা উচিত।’

ব্যাট হাতে সবুজ ঘাসে হাঁটার সময় গ্যালারি থেকে ভেসে আসতো ‘শচীন, শচীন’ রব। অবসরে শিহরণ জাগানিয়া এই সঙ্গীত আর শোনা হবে না; সেই ভাবনাও ভেবেছিলেন, ‘এই অনুভূতির সঙ্গে কিছুর তুলনা চলে না। কিন্তু কাছের বন্ধু আর পরিবারের সদস্যরা আমাকে বুঝিয়েছিল মনকে ওভাবে তৈরি করার এখনই সময়।’

‘বছরগুলো আমার চোখে ভাসছিল। জয়, পরাজয়, উদযাপন, চ্যালেঞ্জ, নীরবতা…দীর্ঘ ভ্রমণের কথা মনে পড়ছিল। ২০১১ সালের বিশ্বকাপ জয় আমার জন্য স্বপ্নপূরণ ছিল। কিন্তু জীবনের ওই অধ্যায় এখন শেষ।’

স্বপ্নকে ছুঁতে হলে স্বপ্নের পেছনে ছুটতে হয়। শচীন ছুটেছেন। জ্বলেছেন, পুড়েছেন, রোদ হয়েছেন, ‘প্রথম ইনিংসে স্বপ্নের পেছনে ছুটেছি, দ্বিতীয় ইনিংসে পেয়েছি স্বস্তি…।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শচীন টেন্ডুলকর
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬

প্রেম, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার—পূর্ণিমার প্রশ্নে খোলামেলা শাকিব

জুলাই ২৩, ২০২৬

‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

জুলাই ২৩, ২০২৬

রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে?

জুলাই ২৩, ২০২৬

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT