বিনোদন

সেই জনপ্রিয় জুটি এখন

শাবানা ও আলমগীর

শাবানা ও আলমগীর

চিত্রনায়িকা শাবানা চলচ্চিত্রে অভিনয় করেছেন তিন যুগ। শাবানা অভিনীত চলচ্চিত্রের সংখ্যা ২৯৯টি। এর মধ্যে ১৩০টি চলচ্চিত্রে শাবানার বিপরীতে নায়ক হয়েছেন আলমগীর। দারুণ জনপ্রিয় এই জুটিকে আবারও একসঙ্গে ক্যামেরাবন্দি করা হলো গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়। মোহাম্মদপুর আসাদ অ্যাভিনিউয়ে তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লার বাসায় এই আড্ডায় আরও ছিলেন শাবানার স্বামী ওয়াহিদ সাদিক, নাশিদ কামাল, আঁখি আলমগীর ও রুনা লায়লার পরিবারের সদস্যরা।

চিত্রনায়ক আলমগীর জানান, সম্প্রতি শাবানা দেশে এসেছেন। তাদের উপলক্ষে বাসায় আড্ডার আয়োজন করেছেন।

ওয়াহিদ সাদিক জানান, আলমগীর তাদের পরিবারেরই একজন। তাদের চমৎ​কার সম্পর্ক। ওয়াহিদ সাদিকের প্রযোজনা প্রতিষ্ঠানের বেশির ভাগ চলচ্চিত্রে অভিনয় করেছেন আলমগীর। আলমগীর ও রুনার বাসায় দাওয়াতে এসে পুরোনো অনেক স্মৃতি সবার মনে পড়ে যায়।

ওয়াহিদ সাদিক আরও জানান, তার প্রযোজনা প্রতিষ্ঠানের অনেক চলচ্চিত্রে গান গেয়েছেন রুনা লায়লা। আর সেখানে রুনা লায়লার গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন শাবানা।

আলমগীর ও রুনা লায়লা দম্পতির সঙ্গে শাবানা
আলমগীর ও রুনা লায়লা দম্পতির সঙ্গে শাবানা
রুনা লায়লার গাওয়া অসংখ্য গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন শাবানা
রুনা লায়লার গাওয়া অসংখ্য গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন শাবানা
‘ভাত দে’ চলচ্চিত্রের সেই ছোট্ট ‘জরি’ আজকের আঁখি আলমগীর। ছবিতে বড় ‘জরি’র চরিত্রে অভিনয় করেন শাবানা। ১৯৮৪ সালে ৯টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় ছবিটি
‘ভাত দে’ চলচ্চিত্রের সেই ছোট্ট ‘জরি’ আজকের আঁখি আলমগীর। চলচ্চিত্রে বড় ‘জরি’র চরিত্রে অভিনয় করেন শাবানা। ১৯৮৪ সালে ৯টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় ছবিটি। পুরস্কার পেয়েছিলেন শাবানা ও আঁখি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যামেরাবন্দি হন দু’জন
বিষয়:আলমগীর শাবানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…