বিনোদন

চ্যানেল আইয়ে পাঁচ কিংবদন্তীর স্মৃতিময় একদিন

চ্যানেল আই অনলাইন এর আলোচনাসভা, অতিথি ও উপস্থাপকদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর আলোচনাসভা, যেখানে অতিথি ও উপস্থাপকেরা আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলা চলচ্চিত্রের পাঁচ কিংবদন্তী শিল্পী— শবনম, ববিতা, সুচন্দা, উজ্জ্বল ও আলমগীর। রূপালী পর্দার এই তারকারা এবার একসঙ্গে মিলিত হলেন চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘স্মৃতিময় একদিন’ অনুষ্ঠানে।

দীর্ঘদিন পর এক ছাদের নিচে তাঁদের মিলন যেন ফিরে দেখার এক অনন্য উপলক্ষ হয়ে উঠেছিল।

আড্ডাজুড়ে উঠে এসেছে চলচ্চিত্রজীবনের অসংখ্য অজানা গল্প, ব্যক্তিগত স্মৃতি আর আবেগঘন মুহূর্ত। বর্ষার সৌন্দর্য, বৃষ্টিতে শুটিংয়ের অভিজ্ঞতা, প্রিয় নায়ক-নায়িকা, প্রিয় গান থেকে শুরু করে ক্যারিয়ারের নানা বাঁকের গল্প—সবই ভাগাভাগি করেছেন তাঁরা। অনেকের সঙ্গে অনেকের দেখা হয়েছে বহু বছর পর। তাই আড্ডা জুড়ে ছিল স্মৃতিচারণ, হাসি-আনন্দ আর আবেগের মেলবন্ধন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জ্যেষ্ঠ চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। চলচ্চিত্রের বাইরেও শিল্পীদের ব্যক্তিজীবনের এমন অনেক অপ্রকাশিত গল্প উঠে এসেছে, যা আগে কখনো দর্শকের সামনে বলা হয়নি।

চ্যানেল আইয়ের সুসজ্জিত স্টুডিওতে ধারণ করা এই বিশেষ পর্ব ‘স্মৃতিময় একদিন’ প্রচার হবে শুক্রবার (৩১ জুলাই) রাত ১০টা ১০ মিনিটে।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।

বিষয়:আলমগীর উজ্জ্বল ববিতা শবনম সুচন্দা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…