চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই কান্না আজও থামেনি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৫৬ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৮
সম্পাদকীয়
A A

‘‘যদি রাত পোহালে শোনা যেত,
বঙ্গবন্ধু মরে নাই।
যদি রাজপথে আবার মিছিল হতো,
বঙ্গবন্ধুর মুক্তি চাই।
তবে বিশ্ব পেত এক মহান নেতা,
আমরা পেতাম ফিরে জাতির পিতা।’’

এ শুধু গান নয়, বাংলার কোটি মানুষের হৃদয়ে গভীর থেকে উথলে উঠা অমলিন ভালোবাসার সুর। তারা আজও বিশ্বাস করতে পারে না ঘাতকের বুলেট ক্ষত-বিক্ষত করেছে জাতির পিতার বুক। ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির সিঁড়িতে পড়ে আছে জাতির পিতার নিষ্প্রাণ দেহ।

পঁচাত্তরের সেই ১৫ আগস্ট বাস্তব আর শোকের সমুদ্র হয়ে বারবার ফিরে আসে বাঙালী জাতির জীবনে। ওই কালো রাতে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য সপরিবারে হত্যা করে।

শুধু তাই নয়, সেই খুনিদের হাত থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্ত, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন।

আমরা জানি, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে খুনিরা চেয়েছিল চিরতরে বাংলাদেশ ও বাঙালীর হৃদয় থেকে মুছে ফেলতে। শুধু তাই নয়, ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে পৃথিবীর জঘন্যতম এ হত্যাকাণ্ডের বিচার সুদীর্ঘ বছর আটকে রেখেছিল খুনিচক্র। খন্দকার মোস্তাক অার জিয়াউর রহমান বঙ্গবন্ধুর স্বঘোষিত খুনিদের চাকরি দিয়ে, নিরাপত্তা দিয়ে যুগের পর যুগ পৃষ্ঠপোষকতা করে গেছে। যদিও শেষ পর্যন্ত তাদের শেষ রক্ষা হয়নি। বিচারের মুখোমুখি হয়ে শাস্তিও পেতে হয়েছে।

খুনিদের লক্ষ্য পূরণ হয়নি। জাতির পিতাকে বাংলার মানুষের হৃদয় থেকে মুছে দিতে পারেনি কেউ। বঙ্গবন্ধু অাজ আপন মহিমায় প্রকাশিত। এ দেশের মানুষ কোনোভাবেই মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করতে দেয়নি। এমন কি যে চক্রটি বাংলাদেশে পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে নেয়ার নীলনকশা করেছিল; তাদেরকেও আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে।

জাতির পিতাকে হারানোর ৪৩তম বার্ষিকীতে এসে একটা বিষয় পরিস্কার; তিনি যে সুন্দর দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন তা এখনো পরিপূর্ণতা পায়নি। এটা ঠিক তার সেই স্বপ্ন বারবার বাধাগ্রস্ত হয়েছে। স্বাধীনতাবিরোধীরা নানাভাবে তা হতে দেয়নি। তবে জাতি আশা হারায়নি। একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করবে নতুন প্রজন্ম; তাতে আমরাও আশাবাদী।

ট্যাগ: জাতির পিতাজাতীয় শোক দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় শোক দিবস উপলক্ষে জাবি ছাত্রলীগের স্বেচ্ছায় রক্তদান

পরবর্তী

১৫ আগস্টের ট্র্যাজেডি ও পুলিশের আত্মত্যাগের ইতিহাস

পরবর্তী

১৫ আগস্টের ট্র্যাজেডি ও পুলিশের আত্মত্যাগের ইতিহাস

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে নিয়ে গেছে ডিবি পুলিশ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT