ছাত্রলীগকে একচল্লিশের বাংলাদেশ গড়ার কাণ্ডারী উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশের অগ্রযাত্রা যেন কেউ ব্যাহত করতে না পারে সেজন্য সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। জাতীয় শোক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিবাজ, অস্ত্রচোরাকারবারী, হত্যাকারী ও সামরিক শাসনের মধ্যে দিয়ে জন্ম নেয়া রাজনৈতিক দল কখনই গণতন্ত্র চায় না।






