চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশান্তের মৃত্যুর ১ মাস, ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা রিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২০
বিনোদন
A A

সুশান্তের মৃত্যুর পর এক মাস পূর্ণ হল। এতদিন সুশান্তের কথিত প্রেমিকা রিয়া চক্রবর্তীর মুখ বন্ধ থাকলেও একমাস পর ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তা শেয়ার করলেন তিনি।

ইনস্টাগ্রামে রিয়া লিখেছেন, ‘এখনও আবেগ সামলাতে হিমশিম খাচ্ছি… হৃদয় যেন অবশ হয়ে গেছে। তুমিই আমাকে ভালোবাসায় এবং ভালোবাসার শক্তিতে বিশ্বাস করতে শিখিয়েছিলে। কীভাবে একটি সাধারণ গাণিতিক সমীকরণ জীবনের অর্থ ব্যাখ্যা করতে পারে সেটা শিখিয়েছিলে। আমি প্রতিদিন তোমার কাছ থেকে শিখেছি।

আমি জানি তুমি এখন অনেক শান্তির যায়গায় আছো। চাঁদ, তারা, গ্যালাক্সি তোমাকে দুহাত বাড়িয়ে স্বাগত জানিয়েছে। সহানুভূতি এবং আনন্দে পূর্ণ তুমি ঝরে পড়া তারাকেও আলোকিত করতে পারতে। আমি এখন তারা ঝরার অপেক্ষায় থাকি তোমাকে ফিরে পাওয়ার প্রার্থনা করবো বলে।

একটা সুন্দর মানুষের মাঝে যা থাকা উচিত, তোমার মাঝে সব কিছু ছিল। পৃথিবীর এক বিস্ময় ছিলে তুমি। ভালোবাসা প্রকাশের জন্য আমার শব্দগুলো যথেষ্ট নয়।

তুমি সব কিছু মন খুলে ভালোবাসতে, তুমি আমাকে শিখিয়ে দিলে আমাদের ভালোবাসা আসলেই উর্ধ্বমুখী।

শান্তিতে থাকো সুশি। তোমাকে হারানোর ৩০ দিন, কিন্তু ভালোবাসার জন্য পুরো জীবন বাকি…’

Reneta

সুশান্তের মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন রিয়া। ঠিক একমাস পরে নিজের হোয়াটসঅ্যাপ ডিপি বদলেছেন রিয়া। সুশান্তের সঙ্গে কাটানো একটি আনন্দের মুহূর্তের ছবি দিয়েছেন তিনি। তারপর ইনস্টাগ্রামে এই স্ট্যাটাস শেয়ার করেছেন তিনি।

সুশান্তের মৃত্যুর এক মাস পূর্ণ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতা লোখান্ডেও প্রথম পোস্ট করলেন। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে প্রদীপ জ্বালিয়ে ‘চাইল্ড অফ গড’ লিখে স্ট্যাটাস দিয়েছেন তিনি।

গত ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া যায় সুশান্তের মৃতদেহ। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে তিনি আত্মহত্যা করেছেন। সুশান্ত কেন আত্মহত্যা করলেন, তা নিয়ে চলছে তদন্ত। টাইমস অব ইন্ডিয়া

 

View this post on Instagram

 

Still struggling to face my emotions.. an irreparable numbness in my heart . You are the one who made me believe in love, the power of it . You taught me how a simple mathematical equation can decipher the meaning of life and I promise you that I learnt from you every day. I will never come to terms with you not being here anymore. I know you’re in a much more peaceful place now. The moon, the stars, the galaxies would’ve welcomed “the greatest physicist “with open arms . Full of empathy and joy, you could lighten up a shooting star – now, you are one . I will wait for you my shooting star and make a wish to bring you back to me. You were everything a beautiful person could be, the greatest wonder that the world has seen . My words are incapable of expressing the love we have and I guess you truly meant it when you said it is beyond both of us. You loved everything with an open heart, and now you’ve shown me that our love is indeed exponential. Be in peace Sushi. 30 days of losing you but a lifetime of loving you…. Eternally connected To infinity and beyond

A post shared by Rhea Chakraborty (@rhea_chakraborty) on Jul 13, 2020 at 9:49pm PDT

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঙ্কিতা লোখান্ডেরিয়া চক্রবর্তীসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT