চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুলতান মনসুরের শপথের বিষয়ে যা বলছে বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
সুলতান মনসুর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির ধানের শীষ প্রতীকের ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদকে অঙ্গীকার ভঙ্গকারী ও ছলনাময়ী বলে মন্তব্য করলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

সুলতান মনসুরের শপথের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতিতে অঙ্গীকার ভঙ্গকারী, ছলনাময়ীরা গণশত্রুতে পরিণত হবে।

বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে দলের ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপার্সন উপদেষ্টা নাজমুল হক নান্নু, শাহিদা রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচতি সুলতান মনসুর সংসদ ভবনে শপথ নেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদের জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

গত ৩০ ডিসেম্বর বহুল আলোচিত ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ৩০০ আসনের মধ্যে ২৯২ আসনে জয় পায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। বিপরীতে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট জয় পায় মাত্র ৮টি আসনে।

ব্যাপক অনিয়ম-কারচুপিসহ সাজানোর নির্বাচনের অভিযোগ এনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। তখন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত ৮ জনই শপথ নেবেন না বলে জানানো হয় জোট থেকে। কিন্তু হঠাৎ করে সুর বদলে ফেলেন গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মো. মোকাব্বির খান। তারা শপথ নেয়ার ঘোষণা দেন। তবে ঐক্যফ্রন্টের চাপে এখনো শপথ নেননি মো. মোকাব্বির খান।

এর আগে সহলতান মনসুর ও মোকাব্বির খান শপথ নিলে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

এদিকে এবিষয়ে কথা বলার জন্য বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলন করবে গণফোরাম। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু সংবাদ সম্মেলনে কথা বলবেন।

ট্যাগ: ঐক্যফ্রন্টের প্রার্থীরুহুল কবির রিজভী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কৃত্রিম সাপোর্ট ছাড়াই স্বাভাবিকভাবে কাজ করছে ওবায়দুল কাদেরের হৃদযন্ত্র

পরবর্তী

ছিঁড়ে পড়ল ত্রিশ বছরের পুরনো লিফট, আহত অন্তত ১৪

পরবর্তী
ঢাকা দায়রা জজ ভবন-লিফট ছিঁড়ে পড়ে আহত

ছিঁড়ে পড়ল ত্রিশ বছরের পুরনো লিফট, আহত অন্তত ১৪

জয়ের বিশ্বাস মাহমুদউল্লাহ'র

সর্বশেষ

ফাইল ছবি

আকাশ মেঘে ঢাকা, সারাদিনই থাকতে পারে বৃষ্টি

আগস্ট ২৮, ২০২৬

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT