চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুলতান’-এর ইফতারে হাজির সৌরভ গাঙ্গুলী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ১৩, জুন ২০১৮
বিনোদন
A A

আসছে ঈদ। আর সে উফলক্ষ্যে আগামী ১৫ জুন কলকাতায় মুক্তি পেতে চলেছে সুপারস্টার অভিনেতা জিতের ‘সুলতান’। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। ছবি মুক্তি ও প্রচারণার ভিন্ন কৌশল হিসেবেই ‘সুলতান’ টিম এবার আয়োজন করেছিলো ইফতার মাহফিলের। আর সেই ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

হ্যাঁ। ১৫ জুন মুক্তি পেতে যাচ্ছে রাজা চন্দ পরিচালিত ছবি ‘সুলতান’। ছবির প্রচারণায় প্রায় সপ্তাহ খানেকের বেশি সময় কলকাতায় কাটিয়ে এসেছেন বিদ্যা সিনহা মিম। গত পরশুদিন ‘সুলতান’ টিম আয়োজন করেছিলো এক ইফতার অনুষ্ঠানের। সেখানে আমন্ত্রিত ছিলেন সৌরভ গাঙ্গুলী। যদিও অনুষ্ঠানে হাজির ছিলেনা সুলতান খ্যাত অভিনেতা জিৎ।

তবে ইফতার পার্টিতে হাজির ছিলেন প্রিয়াঙ্কা সরকার, রাজা চন্দ, নুসরাত জাহান, সোহম, সায়ন্তনী গুহ ঠাকুরতা সহ আরও অনেকে। তবে সবার আকর্ষণের কেন্দ্রতে বিশেষ অতিথি হিসেবে ইফতার পার্টিতে ছিলেন সৌরভ গাঙ্গুলি।

১৫ জুন শুধু কলকাতায় নয়, ‘সুলতান’ মুক্তির কথা ছিলো বাংলাদেশেও। কিন্তু সুপ্রিমকোর্টের নির্দেশে উৎসবে ভারতীয়, পাকিস্তানি ছবির প্রদর্শন বন্ধে নির্দেশ দেয়। সে কারণে ছবির মুক্তি আটকে যায়। ঈদের পরে বাংলাদেশে মুক্তি পাবে।

ছবিতে মিমকে দেখা যাবে একজন উকিলের চরিত্রে। জিতস ফিল্মস ওয়ার্কস ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার ছবি ‘সুলতান’। এমনটা শোনা গেলেও পরে জানা যায় ‘সুলতান’ বাংলাদেশে মুক্তি পাবে আমদানি চুক্তিতে। ‘সুলতান’ পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা রাজা চন্দ। জিৎ-মিম ছাড়াও ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা, আমান রেজা প্রমুখ। গেল ফেব্রুয়ারিতে ছবির শুটিং শুরু হয়েছিল।

ট্যাগ: জিৎমিমসুলতানসৌরভ গাঙ্গুলী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাবনা সুগার মিলের দুশ’ একর জমির আখ নষ্ট

পরবর্তী

রংপুরে রাইসমিলে পরিবেশ দূষণ, স্বাস্থ্যগত সমস্যায় এলাকাবাসী

পরবর্তী

রংপুরে রাইসমিলে পরিবেশ দূষণ, স্বাস্থ্যগত সমস্যায় এলাকাবাসী

পরিবারের একমাত্র মেয়েটি যখন মাদকাসক্ত

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT