চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপেশাদার’ বলায় ‘রাবণ’ নির্মাতার উদ্দেশে যা বললেন বাসার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৫
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর সংবাদ উপস্থাপকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় বাংলা সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এ থাকছেন না বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। শিডিউল জটিলতার কারণে এই সিনেমায় যুক্ত হওয়া সম্ভব হয়নি বলে জানান এই অভিনেতা।

শুক্রবার (২৫ জুলাই) নিজের ফেসবুকে খায়রুল বাসার লেখেন,“‘ভালোবাসার মরশুম’ সিনেমায় যুক্ত হওয়ার আলোচনা চলছিল। দ্রুতই চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল, যদি শিডিউল জটিলতার সমাধান করতে পারতাম। কিন্তু তা সম্ভব না হওয়ায় সিনেমাটিতে থাকতে পারছি না।”

তিনি আরও জানান, পরিচালককে যথেষ্ট বিনয়ের সঙ্গে বিষয়টি হোয়াটসঅ্যাপে দু’দফায় জানিয়েছেন এবং তার ভক্ত-অনুসারীদের জন্য ফেসবুকে স্পষ্ট ব্যাখ্যাও দিয়েছেন।

তবে নির্মাতা এম এন রাজ কিছু গণমাধ্যমে মন্তব্য করেন, সাইনিং মানির এক চতুর্থাংশ নেওয়ার পর কাজ না করাকে তিনি ‘অপেশাদার আচরণ’ হিসেবে দেখছেন। এই মন্তব্যে বিস্মিত খায়রুল বাসার।

শুক্রবার দিবাগত মধ্যরাতে আরো একটি ফেসবুক পোস্টে অভিনেতা খায়রুল বাসার এই প্রসঙ্গে বিস্তারিত লিখেন। তিনি বলেন,“আমাদের মিটিং হয়েছে ২২ জুলাই। আমি ২৫ জুলাই সিদ্ধান্ত জানাই যে কাজটি করতে পারছি না। এটা কীভাবে অপেশাদার আচরণ হয়?”

তিনি আরও যোগ করেন,“সাইনিং মানি রিমুনারেশনের ৫০ শতাংশ হয়, সেটা গ্রহণ করা হয়নি, এমনকি কোনো চুক্তিপত্রেও সই করিনি। শুধু কনফার্মেশন মানি হিসেবে একটি অল্প পরিমাণ অর্থ পাঠানো হয়েছিল,কনফার্মেশন মানি ফেরত দেয়ার জন্য ব্যাংক একাউন্ট চেয়ে রাখলেও তা উনারা এখনো পাঠাননি।”

Reneta

এসময় বাসার বলেন,“এসবই যথেষ্ট আন্তরিকতার সাথেই হয়েছে। আমি আজ অত্যন্ত বিনয়ের সাথে আমার সিদ্ধান্ত জানিয়েছি এবং আমার সীমাবদ্ধতাকে আন্তরিকভাবে বিবেচনা করার অনুরোধ করেছি।”

নিজের সিদ্ধান্তের স্বপক্ষে বাসার বলেন,“আমি ২২ জুলাই মিটিং করে ২৫ জুলাই সিদ্ধান্ত জানিয়েছি কাজটা শিডিউল জটিলতায় করতে পারছি না। আমি এমন কোন সিদ্ধান্ত দেইনি যে- ‘আমি কাজটা করতে পারছি না তাই আমার পরিবর্তে আর কাউকে ভাবতেও পারবেন না।’ এটা খুব স্বাভাবিক ব্যাপার! আমি মিটিং ডে পরবর্তী ৩ দিনের ভেতর আমার সীমাবদ্ধতা এবং সিদ্ধান্ত জানিয়েছি। পরিচালক গল্পের চরিত্রটির জন্য অন্য কাউকে ভাববেন এবং আমাকে কনফার্মেশন মানি হিসেবে পাঠানো টাকাটা ফেরত নেবেন।”

নির্মাতা এম এন রাজ এরআগে কলকাতার সুপারস্টার জিৎকে নিয়ে নির্মাণ করেছেন ‘রাবণ’ নামে রএকটি সিনেমা। তার নতুন ছবি ‘ভালোবাসার মরসুম’-এ বাংলাদেশ থেকে রয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। এই ছবির মধ্য দিয়ে তিনি বড়পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন। তিনি স্ক্রিন শেয়ার করবেন বলিউড অভিনেতা শরমন জোশীর সঙ্গে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়এম এন রাজকলকাতাখায়রুল বাসারজিৎতানজিন তিশাভালোবাসার মরসুমরাবণরেমুনারেশনলিড বিনোদনশরমন জোশীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাহাজ চলাচল সংস্থাগুলো হরমুজ প্রণালীতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল

আগস্ট ৬, ২০২৬

হেরিটেজ স্থাপনা তালিকাভুক্তিতে সরকারের তিন প্রতিষ্ঠানের সমন্বয়ের অভাব

আগস্ট ৬, ২০২৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬

স্পিনারদের দাপটে ৩ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT