চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুযোগটা দুহাতে লুফে নাও’

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
১০:০৯ অপরাহ্ণ ১৩, জুন ২০১৭
স্পোর্টস
A A

বার্মিংহাম থেকে: ভারতের সাথে সেমিফাইনালের আগে বাংলাদেশ দল চাপমুক্ত আছে বলে জানিয়েছেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটি টাইগারদের জন্য বড় একটি সুযোগ বলে শিষ্যদের অনুপ্রাণিত করছেন তিনি। দলের প্রতি কোচের বার্তা, সুযোগটা দুহাতে লুফে নাও!

দুদলের লড়াইয়ে ইদানিং বাড়তি উত্তাপ ছড়ায়। তবে হাথুরুর কথা, এটি কোন প্রতিশোধের ম্যাচ নয়, নিজেদের প্রমাণের সুযোগ। ভারতীয় দলের বিপক্ষে কেবল ভালো ক্রিকেট খেলার ব্যাপার। ম্যাচে ভয়ডরহীন ক্রিকেটই খেলতে হবে।

মঙ্গলবার এজবাস্টনে ব্যস্ত অনুশীলন সেশন পার করেছে ‘টিম-টাইগার্স’। ব্যাটে-বলে নিজেদের ঝালিয়ে নিতে কমতি রাখছে না লাল-সবুজ বাহিনী।

দ্বিতীয় সেমির লাইনআপ ঠিক হওয়ার পর উপমহাদেশের দুই প্রতিদ্বন্দ্বীর উত্তেজনা বার্মিংহামের এজবাস্টনে পৌঁছে গেছে। ভারতীয় দল মঙ্গলবার পৌঁছালেও দুদিন আগে এসে সেমির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে টাইগাররা।

ঘণ্টা দুয়েকের অনুশীলন দেখে বোঝার উপায় নেই চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের চমক জাগানো দলটি প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার চাপে আচ্ছন্ন আছে।

দুদেশের মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচটিকে ২০১৫’র বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হারের মোক্ষম প্রতিশোধের সুযোগ বলে তুলে ধরা হচ্ছে। টাইগার কোচের বরাবরের মত তাতে অবশ্য ভিন্ন মতই দিলেন।

Reneta

ভারতের চেয়ে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টকে বৈচিত্র্যময় মনে করেছেন হাথুরু। চার পেসার, সবারই স্কিল আলাদা, শক্তির জায়গা ভিন্ন, এটিই আত্মবিশ্বাসী করে রাখছে কোচকে। আবার ভারতের বোলিং আক্রমণকেও খাটো করে দেখছেন না তিনি।

আম্পায়ার নিয়োগ নিয়েও অভিযোগ নেই কোচের। টুর্নামেন্টে বাংলাদেশের সেমিতে যাওয়ার সাফল্যকে ধারাবাহিক অগ্রগতির উদাহরণ হিসেবেই মানছেন তিনি।

সেইসঙ্গে সেমির লড়াইয়ে ভারতকে এগিয়ে রেখেও টাইগার কোচের সতর্কবাণী, নিজেদের দিনে যেকোন দলকে কাবু করার ক্ষমতা আছে তার দলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ দলহাথুরুসিংহে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাহাড়ে মৃত্যুর মিছিল বন্ধ হোক

পরবর্তী

সুলতানা কামালের নিরাপত্তায় সাত আন্তর্জাতিক সংগঠনের বিবৃতি 

পরবর্তী
সুলতানা কামাল

সুলতানা কামালের নিরাপত্তায় সাত আন্তর্জাতিক সংগঠনের বিবৃতি 

পাহাড় ধস

কেউ কি দেখেছে মৃত্যু এমন

সর্বশেষ

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬

রদ্রির গোল্ডেন বল, উনাই সিমনের গোল্ডেন গ্লাভস, সেরা তরুণ কুবারসি

জুলাই ২০, ২০২৬

মেসিদের পরাজয়ে হতাশ আর্জেন্টাইন রাষ্ট্রদূত, কৃতিত্ব দিলেন স্পেনকে

জুলাই ২০, ২০২৬

আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT