চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ে মৃত্যুর মিছিল বন্ধ হোক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:০৮ অপরাহ্ণ ১৩, জুন ২০১৭
সম্পাদকীয়
A A
পাহাড় ধস

ফাইল ফটো

পার্বত্য দুই জেলা রাঙ্গামাটি ও বান্দরবান এবং চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পাহাড় ধসে এ পর্যন্ত ৮১ জন প্রাণ হারিয়েছেন।এর মধ্যে সর্বোচ্চ ৪৯ জন নিহত হয়েছে রাঙ্গামাটিতে। চট্টগ্রামে ১৭ এবং বান্দারবানে জেলায় পাহাড় ধসে একই পরিবারের ৩ শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। সাধারণ জনগণের বাইরে নিহতের তালিকায় রয়েছেন এক মেজর ও এক ক্যাপ্টেনসহ ৪ সেনা সদস্য। নিখোঁজ রয়েছেন একজন। পাহাড় ধসে অর্ধ শতাধিক মানুষের এই মৃত্যুর মিছিল অত্যন্ত বেদনাদায়ক। প্রতি বছর বর্ষা মৌসুমে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধস বা ভূমি ধসে মৃত্যু যেনো নৈমিত্তিক হয়ে দাড়িঁয়েছে। এই মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। কিন্তু এই মৃত্যু আমাদের কিছু প্রশ্নের সম্মুখীন করে দেয়। বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয়ের কারণে যেমন এই প্রাকৃতিক দুর্যোগ ডেকে আনছে, তেমনি মনুষ্যসৃষ্ট কারণেও দুর্যোগের ভয়বহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অতীতে আমরা দেখেছি পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে বসতি ও স্থাপনা নির্মাণ হচ্ছে। বন উজাড় করে,আগুন লাগিয়ে বন ধ্বংস করে জনবসতি স্থাপন এই প্রাকৃতিক বিপর্যয়ের প্রধান কারণ। পাহাড়ের ঘন বন নিধন করে, প্রাচীন বৃক্ষ কেটে, প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে আর যাই হোক প্রাকৃতিক ভারসাম্য রক্ষা সম্ভব নয়। আর পরিবেশের ভারসাম্য নষ্ট করে মানুষ দুর্যোগমুক্ত জীবন যাপন করতে পারবে না। দিন দিন প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। পাহাড়ে বসতি স্থাপনের জন্য যত্রতত্র পাহাড় কাটা আর বৃক্ষ নিধন এখনও চলছে। ভঙ্গুর এসব ঝুঁকিপূর্ণ পাহাড়ের কোলে বসবাসরত পরিবারগুলোকে অন্যত্র পুনর্বাসন না করায় প্রতি বর্ষায় ঝরছে জীবন। এবারের পাহাড় ট্র্যাজেডিতে দেশের সেনাবাহিনীর দুইজন কর্মকর্তাসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে, যা দেশের জন্য অপূরণীয় ক্ষতি। দেশপ্রেমিক সেনাবাহিনীর পার্বত্য ঘাঁটিগুলোও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাদের স্থাপনাগুলো কতটুকু নিরাপদ সেটিও এখন খতিয়ে দেখা দরকার। পাহাড়ে সমতল ভুমির সন্ধানে, পাহাড়ের পাদদেশে টিলা কেটে সমতল করা মোটেই নিরাপদ নয়। পাহাড়ে বসতি স্থাপন বা কোনো স্থাপনা নির্মাণের পূর্বে অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে।আজকের ট্রাজেডিতে যাদের প্রাণ গেলো তা পূরণ হওয়ার নয়। আমরা বারবার এই রকম ট্রাজেডি দেখতে চাই না। অকারণে মানুষের মহামূল্যবান প্রাণের অকালে ঝরে যাওয়া রোধ করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে এখনই সজাগ হতে হবে। নতুবা এরকম ট্রাজেডি আরো ঘটার সম্ভাবনা থাকে। যা আমাদের কারোর কাছেই কাম্য নয়।

ট্যাগ: পাহাড়পাহাড় কাটাপাহাড় ধসপাহাড়ে বৃক্ষ নিধন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাহজালালে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ সিগারেট আটক

পরবর্তী

‘সুযোগটা দুহাতে লুফে নাও’

পরবর্তী

‘সুযোগটা দুহাতে লুফে নাও’

সুলতানা কামাল

সুলতানা কামালের নিরাপত্তায় সাত আন্তর্জাতিক সংগঠনের বিবৃতি 

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল ও চীন সীমান্তে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮০০

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT