স্পেন যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছে মন্তব্য করে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেছেন, আর্জেন্টিনা ফাইনালে সমর্থকদের প্রত্যাশা পূরণের মত খেলা উপহার দিতে পারেনি। তবে তার আশা, পরবর্তী বিশ্বকাপে আর্জেন্টিনা আবারও সমর্থকদের মন জয় করে নেবে। ব্যাপক সমর্থন দেখানোয় বাংলাদেশের দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টিনার নাগরিকরা।








