আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের শিরোপা উৎসব চলছে । ফাইনালে গোল্ডেন ট্রফি ছাড়াও ৫ কোটি মার্কিন ডলার পেয়েছে চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টের সেরা হয়ে গোল্ডেন বল জিতেছেন লা-রোহাদের অধিনায়ক রদ্রি। গোল্ডেন গ্লাভস জিতেছেন স্প্যানিয়ার্ডদের গোলকিপার উনাই সিমোন। পাউ কুবারসি হয়েছেন টুর্নামেন্ট সেরা তরুন ফুটবলার। শ্বাসরুদ্ধকর ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার ও ট্রফি তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।






