‘হাউসফুল’, ‘গ্র্যাজুয়েট’ ধারাবাহিক নাটক খ্যাত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু বিয়ের পিঁড়িতে বসছেন শুক্রবার সন্ধ্যায়।
দুই পরিবারের উপস্থিতিতে গুলশান এক হোটেলে বর নজরুল ইসলামের গলায় মালা পড়াবেন মডেল ও অভিনেত্রী শিমু। শিমুর বর যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনাল কান্ট্রি ডিরেক্টর।
এর আগে শিমুর গায়ে হলুদের পর্ব শেষ হয় বুধবার। বিয়ের একদিন পর শনিবার নিকুঞ্জের একটি হোটেলে সম্পন্ন হবে নজরুল-শিমুর বউভাতের অনুষ্ঠান। রোজার ঈদের পরে দুই পরিবারের অংশগ্রহণে হয়েছিলো বর-কনের বাগদানের পর্বটি।
সুমাইয়া শিমু ধারাবাহিক নাটক ছাড়াও একঘণ্টার নাটকে বর্তমান ব্যস্ত সময় পার করছেন।






