বিনোদন

সুমনের নতুন রাগ ‘মমতা’

সুমনের নতুন রাগ 'মমতা' এর জন্য প্রস্তুত, সংগীতপ্রেমীদের জন্য আকর্ষণীয়. Channel i News - চ্যানেল আই নিউজ

সুমন ও মমতা, দুই শিল্পীর ছবি, যেখানে সুমন হাসছেন এবং মমতা বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে চেষ্টা করে চলেছেন তাতে মুগ্ধ কবীর সুমন। মমতা ব্যানার্জিকে নিয়ে একটি রাগ তৈরি করেছেন তিনি। নিজেই গেয়েছেন সেই গান।

মমতা ব্যানার্জির কাজের প্রতি সুমনের মুগ্ধতা ধরা পড়েছে তার লেখায়। লিখেছেন, ”তোমাকে দেখি সময়ের সাথে আছো ঠায়, তোমাকে শুনি এই রাগে এই মমতায়/ তোমাকে পাই আটপৌঢ়ের সাবলীলে,তুমি রয়েছো মানুষের পাশে, রাস্তায়/ তোমাকে দেখি সহজ শ্যামল দেশে তুমি, তোমাকে দেখি আমার গানের পটভূমি…’।

২৭ মার্চ কবীর সুমন এই গানটি লেখেন বলে জানা গিয়েছে। ‘মমতা’ রাগটি অবশ্য নতুন নয়। রাগটি প্রখ্যাত বাঁশিবাদক আচার্য পান্নালাল ঘোষের সৃষ্টি রাগ ‘নূপুরধ্বনি’র সঙ্গে শুদ্ধ ধৈবত বা ধা জুড়ে বছর দু’য়েক আগে বানিয়েছিলেন কবীর সুমন।

বিষয়:কবীর সুমন মমতা মমতা ব্যানার্জি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…