চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হয়তো একদিন মমতার নামে একটা মন্দির হবে’

পশ্চিমবঙ্গে তৃণমূলের ভরাডুবির পর সেখানকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন কবীর সুমন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ০৬, মে ২০২৬
বিনোদন
A A

বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেসের ভরাডুবি দেখলো পশ্চিমবঙ্গবাসী। ভারতের এই রাজ্যে বিজেপির উত্থানে পাল্টে গেছে সব সমীকরণ। মমতার পরাজয়ের পর চলছে তার কৃতকর্ম নিয়ে নানা চর্চা। এবার এ নিয়ে মুখ খুললেন তৃণমূল সমর্থক হিসেবে পরিচিত কলকাতার কিংবদন্তী শিল্পী কবীর সুমন।

তৃণমূলের পরাজয়ের পর এই শিল্পী যেমন মমতার দলের মন্দ দিকগুলো নিয়ে কথা বলেছেন, তেমনি মমতার ভালো কাজগুলো নিয়েও বলেছেন ইতিবাচক কথা।

সম্প্রতি কলকাতার আজতক বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তৃণমূলের বিধ্বংসী ফলাফল নিয়ে কবীর সুমন বলেন,“যেভাবে ভোটটা হল, হঠাৎ সামরিক বাহিনী ঢুকল। ভাবতে পারিনি যে, ট্যাঙ্ক ঢুকবে। তবে জনতার সমর্থন কেন মমতার বিপক্ষে গেল, সেটা বলতে পারব না।”

Banglabid

মমতার সমালোচনা করে এই গুণী শিল্পী বলেন,“আমি মনে করি, একাধিক (মমতার) ভুল হয়েছে। মানুষ সেটা ভালো চোখে নেয়নি। যেমন চাকরি। চাকরির ক্ষেত্রটা ভয়ংকরভাবে মার খেয়েছে। মানুষ সেটা ভালো চোখে নেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখ্যমন্ত্রী হিসেবে সব কাজ ঠিক করেছেন? উত্তর না। তিনি পারেননি। আমি এবারও তৃণমূলকে ভোট দিয়েছি ঠিকই, কিন্তু আমি তৃণমূলের কাজে খুশি হতে পারিনি।”

মমতার ভালো কাজের কথা উল্লেখ করে সাক্ষাৎকারে কবীর সুমন বলেন,“দলের (তৃণমূল) বহু কথা ও আচরণে মানুষ ধাক্কা খেয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভালো কাজও করেছেন। যেমন সবুজসাথী। বাচ্চারা সাইকেল পেয়েছে। এটা কতবড়, কতো বিশাল কাজ। এই ধরনের কিছু কাজের জন্য হয়তো একদিন মমতার একটা মন্দির হবে। তিনশো চারশো বছর পরেও হতে পারে, এটা আমি আগেও বলেছি।”

‘তৃণমূল সমর্থক’ কথাটি নিয়ে এসময় আপত্তি করেন কবীর সুমন। বলেন,“আমি তো তৃণমূলের সদস্য নই, আমি তৃণমূলপন্থীও নই। আমায় মমতা প্রায় হাতেপায়ে ধরে দাঁড় করিয়েছিলেন। তাঁর আগে আমি কোনও পার্টির সদস্যও ছিলাম না। আমার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়া মাত্রই আমি পদত্যাগ করি।”

Reneta

পশ্চিমবঙ্গে নতুন সরকারকে স্বাগত জানিয়ে কবীর সুমন বলেন,, “সিপিএম বা তৃণমূল আমলে মেয়েদের নিরাপত্তা কিন্তু সুনিশ্চিত ছিল। আমি আশা করব, নতুন সরকার যেন সেই ধারা বজায় রাখেন।”

শেষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে গানওয়ালা বলেন,“এখনও ভোট হলে আমি তৃণমূলকেই দেব, কোনো অবস্থাতেই বিজেপিতে গিয়ে নাম লেখাবো না। তবে সেরকম কোনও কমিউনিস্ট পার্টি এলে আমি এই বুড়ো বয়সেও তাঁদের সদস্য হওয়ার চেষ্টা করব। আমি তাঁদের জন্য গান বাঁধব। তাঁদের পাশে থাকব।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবীর সুমনমন্দিরমমতা ব্যানার্জীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

আগস্ট ৯, ২০২৬

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT